শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আইপিএল ইস্যুতে রুশোর বক্তব্যের সঙ্গে দ্বিমত ওরামের

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ২:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে (আইপিএল) বলা হয় বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও ব্যয়বহুল ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট। বিশ্বের যেকোনো ক্রিকেটার মাত্রই এই ঘরোয়া ক্রিকেট লিগে খেলার জন্য মুখিয়ে থাকেন। অনেকে তো আবার জাতীয় দলের খেলা উপেক্ষা করে আইপিএলে খেলতে ভারতে পাড়িও জমান।

কিন্তু জনপ্রিয় এই ক্রিকেট লিগ নিয়ে বিতর্কিত মন্তব্যই করেছেন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার রাইলি রুশো। তার মতে, ‘আইপিএল প্রকৃত খেলা নয়, এটা অনেকটা সিনেমার মতো।’ তার করা এমন মন্তব্য নিয়ে চলছে আলোচনা ও সমালোচনা। গতকাল পিএসএলের ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন ইসলামাবাদ ইউনাইটেডের সহকারী কোচ জ্যাকব ওরাম। সেখানে আইপিএল নিয়ে রুশোর করা মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে হেসেই ফেলেন তিনি।

সাংবাদিকের করা প্রশ্নের উত্তর দিতে গিয়ে হাসতে হাসতে ওরাম বলেন, ‘আপনি কি বললেন? সিনেমার মতো?’ আইপিএলে নিজের অভিজ্ঞতার কথা তুলনা করে ওরাম বলেন, ‘আমি আইপিএলে কোচিং করাইনি। তবে অনেক আগে খেলোয়াড় হিসেবে সেখানে অংশ নিয়েছিলাম। বর্তমানে আইপিএল অনেক বড় আয়োজন হয়ে উঠেছে।’

এদিকে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নিজের প্রথম অভিজ্ঞতার কথা শেয়ার করতে গিয়ে সাবেক এই কিউই ক্রিকেটার বলেন, ‘এখানে এটা আমার প্রথম কাজ করার সুযোগ। আর প্রথম সুযোগটা আমি খুব উপভোগ করছি। দলের খেলেয়াড় থেকে শুরু করে সংশ্লিষ্ট সবাই খুবই আন্তরিক। আমাদের ভালোভাবে দেখাশোনা করা হচ্ছে। সবকিছুই এখন পর্যন্ত ভালো লাগছে।'

ভোরের আকাশ/সু.পা

রুশো-ওরামের দ্বিমত

শেয়ার করুন: