শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বিসিবির ১৫ সদস্যের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১০ মে ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আগামী জুন-জুলাইয়ে ইংল্যান্ড ও ওয়েলসের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। ১২ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত চলবে বিশ্ব ক্রিকেটের এই মহাযজ্ঞ। আসন্ন টুর্নামেন্টকে সামনে রেখে রোববার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিশ্বকাপের জন্য ঘোষিত দলে সবশেষ শ্রীলঙ্কা সিরিজ থেকে বাদ পড়েছেন শারমিন সুলতানা। নতুন করে জায়গা পেয়েছেন তাজ নেহার। সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে কঠিন সময় পার করেছে বাংলাদেশ নারী দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে এবং টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হেরেছে স্বাগতিকরা।

আগামী ২৫ মে বাংলাদেশ থেকে ইংল্যান্ডের উদ্দেশে রওনা দেবে নারী ক্রিকেট দল। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে স্কটল্যান্ডে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবেন নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দল। সেখানে বাংলাদেশের অপর প্রতিপক্ষ নেদারল্যান্ডস।

এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলবে গ্রুপ-১-এ। এই গ্রুপে টাইগ্রেসদের সঙ্গে রয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান ও নেদারল্যান্ডস।

আগামী ১৪ জুন বার্মিংহামের এজবাস্টনে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। এরপর ১৭ জুন হেডিংলিতে শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে টাইগ্রেসরা। টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম পরাশক্তির বিপক্ষে এই ম্যাচটি গ্রুপ পর্বে বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

পরবর্তী ম্যাচগুলোতে ২০ জুন হ্যাম্পশায়ারে পাকিস্তান, ২৫ জুন ওল্ড ট্র্যাফোর্ডে ভারত এবং ২৮ জুন লর্ডসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে বাংলাদেশ। সেমিফাইনালে জায়গা করে নিতে হলে শক্তিশালী প্রতিপক্ষদের বিপক্ষে ধারাবাহিক ভালো পারফরম্যান্স দেখাতে হবে দলকে।

গ্রুপ পর্ব শেষে ৩০ জুন ও ২ জুলাই দ্য ওভালে অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল। আর ৫ জুলাই লর্ডসে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের।

বাংলাদেশের স্কোয়াড
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), দিলারা আক্তার (উইকেটরক্ষক), সোবহানা মোস্তারি, ফাহিমা খাতুন, শারমিন আক্তার সুপ্তা, রিতু মনি, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, জুয়াইরিয়া ফেরদৌস ও তাজ নেহার।

ভোরের আকাশ/সু.পা

নারী টি-২০ বিশ্বকাপ

শেয়ার করুন: