শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিনা প্রতিদ্বন্দ্বিতায় খুলনা ও সিলেটের পরিচালক হতে যাচ্ছেন রাজ্জাক, জুলফিকার ও রাহাত

স্পোর্টস রিপোর্টার

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ৪:৪২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বিনা প্রতিদ্বন্দ্বিতায় খুলনা ও সিলেটের পরিচালক হতে যাচ্ছেন রাজ্জাক, জুলফিকার ও রাহাত
বিনা প্রতিদ্বন্দ্বিতায় খুলনা ও সিলেটের পরিচালক হতে যাচ্ছেন রাজ্জাক, জুলফিকার ও রাহাত

আগামী ৬ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তার আগে সোমবার পর্যন্ত চলেছে পরিচালক পদে মনোনয়ন জমার প্রক্রিয়া।

মনোনয়ন গ্রহণ শেষে দেখা গেছে, খুলনা ও সিলেট বিভাগের জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্ধারিত হচ্ছে। খুলনা বিভাগের দুজন নতুন পরিচালক হচ্ছেন আব্দুর রাজ্জাক এবং জুলফিকার আলি খান। সিলেটের একমাত্র মনোনয়ন জমা দিয়েছেন রাহাত শামস, ফলে তিনি সিলেটের নতুন পরিচালক হিসেবে দায়িত্বে আসবেন। বরিশাল বিভাগের একমাত্র মনোনয়ন জমা পড়ায় সাখাওয়াত হোসেনও পরিচালক হিসেবে নির্বাচিত হবেন। তবে সব মনোনয়ন বৈধ ঘোষণা হলে তারা চূড়ান্তভাবে দায়িত্ব নেবেন।

এদিকে, অন্যান্য বিভাগের জন্যও মনোনয়ন জমা পড়েছে। রাজশাহী থেকে ৪টি, রংপুর থেকে ৩টি, চট্টগ্রাম থেকে ৪টি এবং ঢাকা বিভাগ থেকে ৩টি মনোনয়ন জমা পড়েছে।

মনোনয়ন প্রক্রিয়ায় মোট ৫১টি মনোনয়ন জমা পড়েছে। এর মধ্যে জেলা-বিভাগ থেকে ১৫টি, ঢাকার ক্লাব থেকে ৩০টি এবং ক্যাটাগরি ৩ থেকে ৩টি মনোনয়ন নেওয়া হয়েছে। বিশেষ করে ঢাকা বিভাগের ৩ জন, চট্টগ্রাম ৫ জন, খুলনা ৩ জন, রাজশাহী ৪ জন, সিলেট ৩ জন, রংপুর ৬ জন এবং বরিশাল ১ জন মনোনয়ন জমা দিয়েছেন।

বিসিবি নির্বাচন সম্পর্কে কর্মকর্তা জানান, মনোনয়ন বৈধ ঘোষণার পরেই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

ভোরের আকাশ // হ.র

বাংলাদেশ ক্রিকেট বোর্ডবিসিবি

শেয়ার করুন: