শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নিরাপত্তা শঙ্কায় অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৯ মে ২০২৫, ১১:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
নিরাপত্তা শঙ্কায় অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল
নিরাপত্তা শঙ্কায় অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল

ভারত-পাকিস্তানের চলমান সংঘাতের মধ্যেই অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেছে ২০২৫ আইপিএল। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের এক প্রতিবেদনে এ খবর জানা গেছে। নিরাপত্তা শঙ্কা থাকায় গতকাল ধর্মশালায় আইপিএলের একটি ম্যাচ মাঝপথে বন্ধ করে দেওয়া হয়েছিল। শুক্রবার (৯ মে) আইপিএলের ১৮তম আসর স্থগিত করেছে বিসিসিআই। এক জরুরি সভায় ভারত সরকারের পরামর্শে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার আইপিএলে স্থগিত হয় পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচ। ধর্মশালায় ব্ল্যাকআউট হয়ে যাওয়ায় দ্রুতই মাঠ ছাড়তে বলা হয় দর্শকদেরও। এখানেই শেষ নয়, দুই দলের ক্রিকেটার, কোচিং স্টাফ, সম্প্রচারকর্মীসহ সংশ্লিষ্টদের নিরাপদে সরিয়ে আনা নিয়েও দেখা দেয় বিপত্তি। বিমানবন্দর বন্ধ থাকায় বাধ্য হয়েই বিকল্প হিসেবে ব্যবস্থা করা হয় বিশেষ ট্রেনের। এই ম্যাচের পর প্রশ্ন ওঠে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো মাঠে গড়াবে তো?

বার্তা সংস্থা পিটিআই জানায়, আইপিএলের বিদেশি খেলোয়াড়েরা ভারতে অবস্থান করাটা আর নিরাপদ মনে করছেন না। যত দ্রুত সম্ভব, দেশে ফিরতে চান তারা। বিশেষ করে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা আর কোনো ম্যাচই খেলতে চান না, এমনটাও এসেছে বিভিন্ন মাধ্যমে। শুধু তাই নয় নিরাপত্তা ইস্যুতে বেশিরভাগ দর্শকই চান আপাতত টুর্নামেন্ট স্থগিত করতে। তাতেই দেখা যায় আইপিএলের ভবিষ্যত নিয়ে শঙ্কা। তাই শেষ পর্যন্ত আইপিএল স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।

এদিকে রাওয়ালপিন্ডিতে ড্রোন হামলার পর পাকিস্তান থেকে পিএসএল সরিয়ে নিতে বাধ্য হয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। পিসিবি এক ঘোষণায় জানিয়েছে, মৌসুমের বাকি আট ম্যাচের সূচি ও ভেন্যু শিগগিরই আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করা হবে।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: