শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

৪ ম্যাচে ২৬ উইকেট, কাউন্টিতে দুর্দান্ত হাসান মাহমুদ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬, ৪:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কাউন্টি চ্যাম্পিয়নশিপের প্রথম বিভাগে ওঠার লড়াইয়ে কেন্টকে টিকিয়ে রেখেছেন বাংলাদেশি পেসার হাসান মাহমুদ। দেরিতে দলে যোগ দিয়েও দুর্দান্ত পারফরম্যান্সে শীর্ষ দুইয়ে থাকার লড়াইয়ে দলটির আশা বাঁচিয়ে রেখেছেন তিনি। তবে ডার্বিশায়ারের বিপক্ষে চলমান ম্যাচে কঠিন পরিস্থিতিতে রয়েছে কেন্ট। দুই ইনিংস মিলিয়ে হাসানের ৭ উইকেটই এখন পর্যন্ত তাদের বড় স্বস্তি।

কাউন্টি চ্যাম্পিয়নশিপের ১২তম রাউন্ডের ম্যাচে কেন্টের বিপক্ষে প্রথম ইনিংসে ৩০০ রান করে ডার্বিশায়ার। দলের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন হাসান মাহমুদ। এই ম্যাচ দিয়েই কাউন্টিতে অভিষেক হয়েছে আরেক বাংলাদেশি পেসার খালেদ আহমেদের। অভিষেকেই ৩ উইকেট নিয়ে নিজের আগমন জানান দেন ডানহাতি এই পেসার।

এরপর প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ২১৯ রানেই গুটিয়ে যায় কেন্ট। ফলে তাদের বিপক্ষে ডার্বিশায়ারের লিড দাঁড়ায় ৮১ রান।

দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ৩৫২ রান তুলে ইনিংস ঘোষণা করে ডার্বিশায়ার। এতে কেন্টের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ৪৩৩ রান। শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে তৃতীয় দিন শেষে কেন্টের সংগ্রহ ৩ রান। ম্যাচে এখনও দুই দিন বাকি থাকায় জয়ের সুযোগ রয়েছে তাদের। তবে জিততে হলে আরও ৪৩০ রান করতে হবে, অন্যদিকে দ্রুত ১০ উইকেট তুলে নেওয়ার লক্ষ্য থাকবে ডার্বিশায়ারের।

কাউন্টি চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় স্তরের প্রতিযোগিতায় বর্তমানে তৃতীয় অবস্থানে রয়েছে কেন্ট। সামনে তাদের আরও দুটি ম্যাচ রয়েছে। তবে চলমান ম্যাচে পয়েন্ট হারালে শীর্ষ দুইয়ের লড়াইয়ে ব্যবধান বাড়বে দলটির।

আরও পড়ুন

ভারতের কাছে ৪০ রানে হেরে বাংলাদেশের বিদায়

কঠিন এই ম্যাচে কেন্টের স্বস্তির জায়গা হাসানের বোলিং। দ্বিতীয় ইনিংসে ৩২ রানে ৩ উইকেট নেওয়ার পাশাপাশি প্রথম ইনিংসে ৪ উইকেট শিকার করেন তিনি। অন্যদিকে দ্বিতীয় ইনিংসে প্রথম ইনিংসের মতো আলো ছড়াতে পারেননি খালেদ আহমেদ। ১৮.৪ ওভার বোলিং করে ৬৪ রান দিলেও কোনো উইকেট পাননি তিনি।

এর আগের ম্যাচেও উস্টারশায়ারের বিপক্ষে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট নিয়ে কেন্টের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন হাসান। কাউন্টিতে প্রথমবারের অভিযানে এখন পর্যন্ত ৪ ম্যাচে তাঁর শিকার ২৬ উইকেট। তাঁর ইকোনমি রেট ৩.২৩। চলতি আসরে কেন্টের তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারি তিনি। তবে তাঁর ওপরে থাকা দুই বোলার খেলেছেন ৮ ও ৯টি ম্যাচ।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: