শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

হামজা-সোহেলের গোলে ভুটানকে হারিয়ে জয়ী বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার

প্রকাশ : ৪ জুন ২০২৫, ১১:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
হামজা-সোহেলের গোলে ভুটানকে হারিয়ে জয়ী বাংলাদেশ
হামজা-সোহেলের গোলে ভুটানকে হারিয়ে জয়ী বাংলাদেশ

জাতীয় দলের হয়ে দেশের মাটিতে প্রথমবারের মতো মাঠে নেমেই জয় এনে দিলেন হামজা চৌধুরী। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভুটানকে ২-০ গোলে হারিয়েছে জামাল ভূঁইয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে লাল-সবুজের দল। ম্যাচের মাত্র ষষ্ঠ মিনিটেই কর্নার কিক থেকে জামাল ভূঁইয়ার ভেসে আসা বলে হেড করে গোল করেন মিডফিল্ডার হামজা চৌধুরী। জাতীয় দলের হয়ে এটি ছিল তার দ্বিতীয় ম্যাচ, তবে দেশের মাটিতে ছিল অভিষেক। এই গোলেই স্টেডিয়ামে উপস্থিত হাজারো দর্শকের উচ্ছ্বাসে মাতোয়ারা হয়ে ওঠে পুরো পরিবেশ।

দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান আরেক মিডফিল্ডার সোহেল রানা। ম্যাচের ৪৯ মিনিটে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের দুর্দান্ত শটে গোল করে জয় নিশ্চিত করেন তিনি। ভুটানের গোলরক্ষক জিয়েলশেন জাংপো সেই শট ঠেকানোর চেষ্টা করেও ব্যর্থ হন।

পুরো ম্যাচজুড়েই আক্রমণ-পাল্টা আক্রমণে উত্তেজনা ছিল তুঙ্গে। বাংলাদেশের পক্ষে ফাহমিদুল, শেখ মোরসালিন ও জামাল ভূঁইয়া বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করলেও ভুটানিজ গোলরক্ষকের দৃঢ়তায় তা রূপ নেয়নি গোলে। অপরদিকে, ভুটানও কয়েকবার বাংলাদেশের জালে বল পাঠাতে চেয়েছিল। তবে গোলরক্ষক মিতুল মারমার দৃঢ়তায় তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়। বিশেষ করে ৭৩ ও ৭৭ মিনিটে এবং ইনজুরি টাইমে তার গুরুত্বপূর্ণ সেভ দলকে রক্ষা করে।

অবশেষে, ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। এই জয়ে নতুন এক আত্মবিশ্বাস খুঁজে পেয়েছে দল, বিশেষ করে অভিষেকে দুর্দান্ত পারফর্ম করা হামজা চৌধুরীর কল্যাণে ফুটবলপ্রেমীরা পেয়েছে নতুন এক তারকাকে।

ভোরের আকাশ//হ.র

হামজা চৌধুরীফুটবল টুর্নামেন্ট

শেয়ার করুন: