বিসিবি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিতব্য ভোটে ১৯১ জন কাউন্সিলর ভোটাধিকার প্রয়োগ করবেন।
প্রাথমিক তালিকায় বাদ পড়লেও চূড়ান্ত তালিকায় ঢাকার ১৫টি ক্লাবের কাউন্সিলর অন্তর্ভুক্ত হয়েছেন। এর মধ্যে ভাইকিংস একাডেমি থেকে কাউন্সিলর হয়েছেন ইফতেখার রহমান মিঠু।
প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসেনের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন শুক্রবার ভার্চুয়াল বৈঠক শেষে বিকেল ৪টা ৪০ মিনিটে বিসিবি কার্যালয়ের নোটিস বোর্ডে চূড়ান্ত তালিকা প্রকাশ করে। এর একদিন আগে, বৃহস্পতিবার, কমিশন খসড়া তালিকা নিয়ে পাওয়া ৩৮টি অভিযোগের শুনানি সম্পন্ন করে।
এর আগে কিছু ক্লাবকে তালিকাভুক্ত না করার কারণ হিসেবে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে থাকা একাধিক অনিয়মের কথা উল্লেখ করা হয়েছিল। পাশাপাশি সিলেট, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ ও নওগাঁ জেলার কাউন্সিলরশিপও অনুমোদন পেয়েছে।
তবে নরসিংদী জেলার কাউন্সিলরশিপ খসড়া তালিকার মতোই চূড়ান্ত তালিকায়ও শূন্য রাখা হয়েছে। গত ২৩ সেপ্টেম্বর প্রকাশিত খসড়া তালিকাতেও নরসিংদীর নাম বাদ ছিল।
প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসেনের নেতৃত্বাধীন তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন শুক্রবার ভার্চুয়াল বৈঠক করে। বৈঠকের পর বিকেল ৪টা ৪০ মিনিটে বিসিবি কার্যালয়ের নোটিস বোর্ডে চূড়ান্ত ভোটার তালিকা টানিয়ে দেওয়া হয়।
এর আগের দিন বৃহস্পতিবার বিসিবি কার্যালয়ে নির্বাচন কমিশন খসড়া ভোটার তালিকা নিয়ে পাওয়া ৩৮টি অভিযোগের শুনানি সম্পন্ন করে।
প্রসঙ্গত, বিসিবির গঠনতন্ত্র অনুসারে পরিচালনা পর্ষদের নির্বাচন মূলত তিনটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়ে থাকে। জেলা ও বিভাগ থেকে ১০ জন পরিচালক নির্বাচিত হন নিজ নিজ বিভাগের কাউন্সিলরদের ভোটে। ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে দুজন করে এবং বরিশাল, সিলেট, রাজশাহী ও রংপুর থেকে একজন করে পরিচালক হবেন। এই ক্যাটাগরিতে মোট কাউন্সিলর ৭১ জন।
ক্লাব ক্যাটাগরিতে ১২ জন পরিচালক নির্বাচিত হবেন ৭৬ জন কাউন্সিলরের ভোটে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সংস্থা নিয়ে গঠিত তৃতীয় ক্যাটাগরির ৪৫ জন কাউন্সিলরের ভোটে পরিচালক হবেন একজন। পরিচালনা পর্ষদের নির্বাচন শেষে ২৫ পরিচালকের ভোটে হবে সভাপতি নির্বাচন।
ভোরের আকাশ/হ.র