শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ১০:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস’ (ডব্লিউসিএল)-এর গ্রুপ পর্বে বাতিল হয়েছিল ভারত ও পাকিস্তানের বহু প্রতীক্ষিত লড়াই।  এবার সেই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল মুখোমুখি হওয়ার কথা সেমিফাইনালে।

কাশ্মীরের পেহেলগাম কাণ্ডের জেরে গ্রুপ পর্বে ভারত-পাকিস্তান ম্যাচ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছিলেন পাকিস্তানের ক্রিকেটাররা।  ভারতের বেশ কয়েকজন সাবেক ক্রিকেটার নিরাপত্তাজনিত কারণে ম্যাচ খেলতে অস্বীকার করেন।  যার মধ্যে সবচেয়ে কড়া অবস্থান নেন শিখর ধাওয়ান।

তিনি সামাজিক মাধ্যমে জানিয়ে দেন, পাকিস্তানের বিপক্ষে খেলবেন না এবং সেই সিদ্ধান্তের পক্ষে আয়োজকদের কাছে চিঠিও পাঠান।  এরপরই ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নেয় আয়োজক কমিটি।

এই ম্যাচ বাতিল হওয়ায় উভয় দলকে এক পয়েন্ট করে দেওয়া হয়, যদিও পাকিস্তান এতে আপত্তি জানায়।  তাদের দাবি ছিল, ভারতের সিদ্ধান্তে ম্যাচ বাতিল হওয়ায় পূর্ণ পয়েন্ট তাদেরই প্রাপ্য।

গ্রুপ পর্ব শেষে চার ম্যাচে জয়লাভ করে শীর্ষে পাকিস্তান এবং মাত্র একটি ম্যাচে জয় পাওয়া ভারত চতুর্থ স্থানে থেকে সেমিফাইনালে ওঠে।  প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী প্রথম ও চতুর্থ স্থানের দল খেলবে সেমিফাইনালে, ফলে ফের মুখোমুখি হওয়ার কথা ভারত ও পাকিস্তানের।

মাঠের বাইরের এই উত্তাপ দুই দলের সাবেক ক্রিকেটারদের মধ্যে বাকযুদ্ধেও রূপ নেয়।  পাকিস্তানের প্রাক্তন অলরাউন্ডার শাহিদ আফ্রিদি প্রকাশ্যে শিখর ধাওয়ানকে আক্রমণ করেন।  অন্যদিকে, হরভজন সিং, সুরেশ রায়না, ইরফান পাঠান ও ইউসুফ পাঠানও পাকিস্তানের বিরুদ্ধে খেলতে অস্বীকৃতি জানালেও ধাওয়ানের মতো প্রকাশ্যে তীব্র প্রতিক্রিয়া দেখাননি।

সব মিলিয়ে লিজেন্ডদের এই টুর্নামেন্টে ভারত-পাকিস্তান ম্যাচ এবারও অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে বড় প্রশ্ন থেকেই যাচ্ছে।  তবে সাবেকদের লিগে এই দ্বৈরথ না হলেও, সামনেই রয়েছে এশিয়া কাপ।  সেখানে একই গ্রুপে পড়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ, ফলে একাধিকবার মুখোমুখি হওয়ার সুযোগ থাকছেই। 

ভোরের আকাশ/জাআ

ভারতপাকিস্তানসেমিফাইনাল

শেয়ার করুন: