শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দুই বছরের চুক্তিতে ট্রাবজোনস্পোরে মোহাম্মদ সালাহ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৭ আগস্ট ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ট্রাবজোনস্পোরের সঙ্গে বৃহস্পতিবার (৬ আগস্ট) দুই বছরের চুক্তি করলেন মোহাম্মদ সালাহ। ফ্রি এজেন্ট হিসেবে গত মৌসুম শেষে লিভারপুল ছাড়েন মিসরীয় ফরোয়ার্ড। বুধবার ৫ আগস্ট) চুক্তি করতে ইস্তানবুলে পা রাখেন তিনি এবং তার আগমনে হাজারো ভক্ত-সমর্থকদের উন্মাদনার সাক্ষী হন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) চুক্তিপত্রে সালাহর সই করার বেশ কিছু ছবি শেয়ার করেছে ট্রাবজোনস্পোর। তারপর ক্লাবের স্টেডিয়াম পাপারা পার্কে ভক্তদের সামনে হাজির করা হয় তাকে। তার আগে প্রথমবার নতুন সতীর্থদের সঙ্গে তাকে অনুশীলন করতে দেখা গেছে।

সাতবারের তুর্কি চ্যাম্পিয়ন ও গত মৌসুমে তৃতীয় হওয়া দলে যোগ দিয়ে সালাহ বলেছেন, ‘গত দুই দিন যে অভিজ্ঞতা হয়েছে, তা সারাজীবন আমি পাইনি। এখানে আসার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা এত বেশি ভালোবাসা আমাকে দেখিয়েছেন। এমন অভ্যর্থনা আমি কখনো আশা করিনি। আমি এখানে জিততে এসেছি।’

আরও পড়ুন

দেশের বাজারে সোনার ভরিতে কমলো ৩ হাজার ২৬৬ টাকা

লিভারপুলের সঙ্গে দুটি লিগ শিরোপা ও চ্যাম্পিয়ন্স লিগ জিতে প্রিমিয়ার লিগে সেরাদের তালিকায় নাম লিখেছেন ৩৪ বছর বয়সী ফরোয়ার্ড। সব মিলিয়ে অ্যানফিল্ডে তিনি আটটি শিরোপা জিতেছিলেন।

মার্সিসাইড ক্লাবের হয়ে ৪৪২ ম্যাচে করেছিলেন ২৫৭ গোল। ক্লাবটির সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড়ের মর্যাদা পেয়েছেন। লিভারপুলের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হতে আরও এক বছর বাকি ছিল। কিন্তু হতাশাজনক মৌসুম কাটানোয় মার্চে ক্লাব ছাড়ার ঘোষণা দেন।

ভোরের আকাশ/সু.পা

মোহাম্মদ সালাহ

শেয়ার করুন: