শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

অধিনায়ক তাওহীদ হৃদয় ব্যাট হাতে ব্যর্থ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৭ জুন ২০২৬, ৩:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে খেলছেন না বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস। গতকাল সংবাদ সম্মেলনে তিনি নিজেই জানিয়েছিলেন, তার খেলা নিয়ে সম্ভাবনা ছিল ফিফটি-ফিফটি। শেষ পর্যন্ত চোটের কারণে তাকে ছাড়াই মাঠে নামতে হয়েছে বাংলাদেশকে।

লিটনের অনুপস্থিতিতে দলের দায়িত্ব পেয়েছেন সহ-অধিনায়ক তাওহীদ হৃদয়। নিয়মিত অধিনায়কের পরিবর্তে তিনি দলের নেতৃত্ব দিচ্ছেন এই ম্যাচে। এর মধ্য দিয়ে টি-টোয়েন্টিতে বাংলাদেশের ১৩তম অধিনায়ক হিসেবে টস করতে নামেন এই তরুণ ব্যাটার। টস জিতে তিনি আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন।

তবে অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচটি ব্যাট হাতে ভালো হয়নি হৃদয়ের জন্য। ৫ বলে ৮ রান করে তিনি প্যাভিলিয়নে ফিরে যান, যদিও একটি ছক্কা হাঁকান তিনি।

এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিবৃতিতে জানিয়েছে, বাম পায়ের কাফ মাংসপেশিতে গ্রেড-১ স্ট্রেইন হওয়ায় লিটন দাস প্রথম টি-টোয়েন্টিতে খেলতে পারেননি।

আরও পড়ুন

মেক্সিকোর পানি বিক্রেতার হাঁস বিশ্বকাপের নতুন তারকা

জাতীয় দলের ফিজিও দেলোয়ার হোসেন শিবা জানিয়েছেন, মেডিকেল পরীক্ষায় লিটনের ইনজুরি ধরা পড়েছে, তবে তা গুরুতর নয়। তিনি দ্রুত সেরে ওঠার পথে আছেন।

ফিজিও বলেন, “মেডিকেল মূল্যায়নের পর দেখা গেছে, লিটনের বাম কাফ মাংসপেশিতে গ্রেড-১ স্ট্রেইন হয়েছে। প্রথম ম্যাচে সে খেলতে পারবে না। তবে চিকিৎসা ও পুনর্বাসনের অগ্রগতির ওপর নির্ভর করে সিরিজের পরবর্তী ম্যাচগুলোতে তার ফেরার সম্ভাবনা রয়েছে। আমরা তার অবস্থার ওপর নিবিড়ভাবে নজর রাখছি।”

ভোরের আকাশ/সু.পা

অস্ট্রেলিয়া-বাংলাদেশ সিরিজ

শেয়ার করুন: