শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

প্রস্তুতি ম্যাচে জয়, বিশ্বকাপ একাদশ নিয়ে আত্মবিশ্বাসী আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৭ জুন ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের জন্য ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড যখন ঘোষণা করেন কার্লো আনচেলত্তি, তখন কয়েকজন ফুটবলারের বাদ পড়া নিয়ে আলোচনা হয়েছিল। পরে ২৬ জনে চূড়ান্ত দল সীমিত হলে পছন্দের সব খেলোয়াড়কে দলে রাখতে না পারার আক্ষেপও প্রকাশ করেন ইতালিয়ান এই কোচ। এরপর সামনে আসে বিশ্বকাপের প্রথম ম্যাচের একাদশ গঠনের চ্যালেঞ্জ। তবে দুটি প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্স দেখে সেই কাজও অনেকটাই সেরে ফেলেছেন আনচেলত্তি।

যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডের হান্টিংটন ব্যাংক ফিল্ডে আজ (রোববার) মিসরের মুখোমুখি হয়েছিল ব্রাজিল। ম্যাচজুড়ে আধিপত্য ধরে রেখে সেলেসাওরা ২-১ গোলের জয় তুলে নেয় এবং বিশ্বকাপ প্রস্তুতি সম্পন্ন করে। এর আগে ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে পানামাকে ৬-২ গোলে উড়িয়ে দিয়েছিল ব্রাজিল। এই দুটি ম্যাচেই বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে থাকা খেলোয়াড়রা মাঠে নেমেছিলেন। ফলে তাদের পারস্পরিক সমন্বয় পর্যবেক্ষণের সুযোগ পেয়েছেন আনচেলত্তি।

ফলস্বরূপ, বিশ্বকাপে নিজেদের প্রথম প্রতিপক্ষ মরক্কোর বিপক্ষে সম্ভাব্য একাদশ নিয়ে বেশ আত্মবিশ্বাসী ব্রাজিল কোচ। তিনি বলেন, “মরক্কোর বিপক্ষে খেলার জন্য আমি একটি প্রাথমিক একাদশ ঠিক করেছি। এখন আমার ধারণা অনেকটাই স্পষ্ট।”

১১ জুন ফিফা বিশ্বকাপের পর্দা উঠলেও ব্রাজিলের অভিযান শুরু হবে ১৪ জুন ভোর ৪টায়। নিজেদের প্রথম ম্যাচেই ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কোর কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আক্রমণভাগে রাফিনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়রের সমন্বয়ে সন্তুষ্ট আনচেলত্তি। একই সঙ্গে ওয়েসলির চোট নিয়েও কথা বলেছেন তিনি।

“আমার মনে হয় ভিনিসিয়ুস ও রাফিনিয়া খুব ভালো খেলছে। তাদের মধ্যে দারুণ বোঝাপড়া রয়েছে, যা আমাদের জন্য সুযোগ তৈরি করবে। দুজনের সমন্বয় আমাকে মুগ্ধ করেছে। ওয়েসলির চোটের বিষয়ে নিশ্চিত হতে আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। তার মাংসপেশিতে সমস্যা হয়েছে, যা দুর্ভাগ্যজনক। তবে আমাদের বিকল্প রয়েছে। মার্কিনিয়োস ও গ্যাব্রিয়েল মাগালায়েস পরবর্তী ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তারা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলেছে এবং অনুশীলনের মাধ্যমে পুরোপুরি প্রস্তুত হয়ে উঠবে।” বিভিন্ন পজিশনে খেলোয়াড়দের বহুমুখিতা নিয়েও প্রশংসা করেন ব্রাজিল কোচ।

“দানিলো একাধিক পজিশনে খেলতে পারে। ওয়েসলির চোটের কারণে তাকে রাইটব্যাক হিসেবে প্রয়োজন হতে পারে। ইবানেজও সেখানে খেলতে সক্ষম, যেমনটি পানামার বিপক্ষে দেখা গেছে। আপাতত এটিই আমাদের সমাধান। তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।”

আরও পড়ুন

বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ শুরু

ম্যাচের পারফরম্যান্স নিয়ে আনচেলত্তি বলেন, “এই ম্যাচে আমরা প্রায় ৬০ মিনিট খুব ভালো খেলেছি। রক্ষণ ও আক্রমণ—দুই বিভাগেই দল কার্যকর ছিল। আমরা প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করতে পেরেছি। দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার মানসিকতা ছিল এবং খেলোয়াড়রা পরিকল্পনা যথাযথভাবে বাস্তবায়ন করেছে। এসব বিষয় আমাকে অনেক আশাবাদী করছে।” তরুণ ফরোয়ার্ড এন্ড্রিকেরও প্রশংসা করেছেন তিনি।

“এন্ড্রিক অসাধারণ প্রতিভাবান একজন খেলোয়াড়। সে নিজের পজিশনে ভালো খেলেছে এবং গোলও করেছে। সে আমাদের জন্য গুরুত্বপূর্ণ, যেমন দলের অন্য সবাই। প্রত্যেকেরই আলাদা বৈশিষ্ট্য রয়েছে। ম্যাথিউস কুনহা হয়তো এন্ড্রিকের মতো ফিনিশিং দেখাতে পারেনি, তবে খেলার গঠন তৈরিতে তার অবদান গুরুত্বপূর্ণ। আজ রায়ান খেলেনি, কিন্তু সেও ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারে। একটি দলের বেঞ্চ কতটা শক্তিশালী, সেটিও সাফল্যের বড় চাবিকাঠি।”

ভোরের আকাশ/সু.পা

ফিফা বিশ্বকাপ

শেয়ার করুন: