শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

হার্টে ‘রিং’ পরানো হয়েছে তামিমের

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৪ মার্চ ২০২৫, ১১:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
হার্টে ‘রিং’ পরানো হয়েছে তামিমের
হার্টে ‘রিং’ পরানো হয়েছে তামিমের

এনজিওগ্রাম করিয়ে হার্টে রিং পরানো হয়েছে তামিম ইকবালকে। বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে আছেন বলে জানিয়েছেন আজকের খেলায় ম্যাচ রেফারি হিসেবে দায়িত্বরত দেবব্রত পাল।

জানা গেছে, ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে তার। অবস্থা বেগতিক হওয়ায় আপাতত তাকে ঢাকায় আনা সম্ভব হচ্ছে না। ম্যাসিভ হার্ট অ্যাটাকের পর হাসপাতালে ভর্তি তামিম ইকবালের এনজিওগ্রাম সম্পন্ন। পরীক্ষায় তামিমের হার্টে একটি ব্লক পাওয়া গেছে।

চিকিৎসক জানিয়েছেন, ১০০ শতাংশ ব্লক থাকায় তাকে আপাতত ঢাকায় আনা সম্ভব হচ্ছে না। তাই ঢাকা থেকেই চিকিৎসক নিয়ে যাওয়া হচ্ছে। হার্টে রিং পরানো হয়েছে তাকে।

বিসিবির চিকিৎসক জানিয়েছেন, তামিমের বুকে ব্যথা হচ্ছিল, তাই দ্রুত কে‌পি‌জে স্পেশালাইজড হস‌পিটালে নেওয়া হয়। সেখানে বেশ কিছু পরীক্ষা, বিশেষ করে হার্টের ইসিজি করানো হয়, তাতে সামান্য সমস্যা ধরা পড়ে। তবে অনেক সময় প্রাথমিক পরীক্ষায় বিষয়টি স্পষ্ট হয় না। ঘণ্টাখানেক পর রক্ত পরীক্ষায় কিছু জটিলতা বোঝা যাচ্ছিল।

তিনি আরও জানান, তামিম নিজেই ঢাকায় যেতে চাচ্ছিল, তার কিছুটা অস্বস্তিও হচ্ছিল। তাই বিকেএসপির মাঠে এয়ার অ্যাম্বুলেন্স ডাকা হয়। কিন্তু যখন তিনি হাসপাতাল থেকে বিকেএসপিতে ফিরছিলেন, তখন আবার বুকে ব্যথা শুরু হয়। এরপর দ্বিতীয়বার হাসপাতালে নেওয়া হলে দেখা যায়, ম্যাসিভ হার্ট অ্যাটাকের মতো অবস্থা হয়েছে। আপাতত তিনি পর্যবেক্ষণে আছেন।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: