শিরোনাম
দেশের মোট ঋণ এখন ২৩ লাখ ৩৭ হাজার কোটি টাকাযুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য দেশ হিসেবে স্বীকৃতি পেল বাংলাদেশশেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে সরকার অনড় অবস্থানে রয়েছে: হুমায়ুন কবীরচিকিৎসক ও নার্স নিয়োগ নিয়ে সুখবর দিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রীহজের বর্ধিত কোটায় নিবন্ধন শুরু, সময় মাত্র ৭ দিনবিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়জননিরাপত্তার জন্য যা করা দরকার পুলিশ করবে: গোপালগঞ্জে ডিআইজিভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকারদেশের মোট ঋণ এখন ২৩ লাখ ৩৭ হাজার কোটি টাকাযুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য দেশ হিসেবে স্বীকৃতি পেল বাংলাদেশশেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে সরকার অনড় অবস্থানে রয়েছে: হুমায়ুন কবীরচিকিৎসক ও নার্স নিয়োগ নিয়ে সুখবর দিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রীহজের বর্ধিত কোটায় নিবন্ধন শুরু, সময় মাত্র ৭ দিনবিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়জননিরাপত্তার জন্য যা করা দরকার পুলিশ করবে: গোপালগঞ্জে ডিআইজিভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকার

রিশাদ-আলিসের ঘূর্ণিতে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের জয়

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ‘এ’ দল দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলকে ৫ উইকেটে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ১-০ ব্যবধানে জিতে নিয়েছে। পচেফস্ট্রুমের সেনওয়েস পার্কে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে দুই স্পিনার রিশাদ হোসেন ও আলিস ইসলামের দুর্দান্ত ঘূর্ণিতে এই ঐতিহাসিক জয় পায় বাংলাদেশ। প্রথম দুটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় এই ম্যাচের মাধ্যমেই সিরিজের ভাগ্য নির্ধারিত হয়।

দক্ষিণ আফ্রিকার দেওয়া ১৮৩ রানের লক্ষ্য বাংলাদেশ ‘এ’ দল পেরিয়ে যায় ৩৩ ওভারে, ৫ উইকেট হাতে রেখেই।

বাংলাদেশের জয়ের ভিত্তি গড়ে দেন দুই স্পিনার রিশাদ হোসেন ও আলিস ইসলাম। রিশাদ ৪৫ রানে ৪টি এবং আলিস ৩৫ রানে ৩টি উইকেট নেন। তাদের ঘূর্ণিতে দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের মধ্যে মার্ককুইস অ্যাকারমান ৫৪ ও ইমরান মানাক ৪৩ রান ছাড়া কেউ বড় ইনিংস খেলতে পারেননি।

জবাবে উদ্বোধনী জুটিতেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। সাইফ হাসান ও মোহাম্মদ নাঈম ৯২ রান যোগ করেন। সাইফ ৫৩ বলে ৬১ রান করেন ৯টি চার ও ৩টি ছক্কায়। নাঈমের ব্যাট থেকে আসে ৭৭ বলে ৬০ রান, যেখানে ছিল ৬টি চার ও ১টি ছক্কা।

এই জুটি ভাঙার পর আরও চার উইকেট হারালেও ছোট লক্ষ্য হওয়ায় জয় পেতে সমস্যা হয়নি বাংলাদেশের। দক্ষিণ আফ্রিকার কাইল সিমন্স নেন ৩ উইকেট।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: