শিরোনাম
৩০ নভেম্বরের পর কলকাতা-শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টারে আবেদন না করার অনুরোধতুরস্কে ১০ হাজার রোহিঙ্গা পুনর্বাসন করতে চায় মালয়েশিয়াপোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে সিপিডির প্রস্তাবে বিজিএমইএর আপত্তি১৮ মাসের মধ্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসন চায় ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রীগোপালগঞ্জবাসী চাইলে নাশকতাকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান: আইজিপিকক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জনের মৃত্যুআন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমারপুত্রসন্তানের মা হলেন সামান্থা৩০ নভেম্বরের পর কলকাতা-শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টারে আবেদন না করার অনুরোধতুরস্কে ১০ হাজার রোহিঙ্গা পুনর্বাসন করতে চায় মালয়েশিয়াপোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে সিপিডির প্রস্তাবে বিজিএমইএর আপত্তি১৮ মাসের মধ্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসন চায় ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রীগোপালগঞ্জবাসী চাইলে নাশকতাকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান: আইজিপিকক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জনের মৃত্যুআন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমারপুত্রসন্তানের মা হলেন সামান্থা

৭৫৫ দিন পর পাকিস্তানের টেস্ট সিরিজ জয়

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

এই রাওয়ালপিন্ডিতে ইংল্যান্ডের বিপক্ষে ২০২৪ সালের ২৬ অক্টোবর ৯ উইকেটে জিতে তিন ম্যাচের টেস্ট সিরিজ নিশ্চিত করেছিল পাকিস্তান। সেই একই ভেন্যুতে ৮ উইকেটের ব্যবধানে শুক্রবার (২০ নভেম্বর) শ্রীলঙ্কাকে হারিয়ে তারা টেস্ট সিরিজ জয়ের ভুলে যাওয়া স্বাদ আবার পেল তারা। ৭৫৫ দিন পর লাল বলের ক্রিকেটে সিরিজ জিতল পাকিস্তান।

দুই বছরের বেশি আগে পাকিস্তান ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ জেতার পর ছয়টি সিরিজে খেলে তিনটি ড্র ও তিনটিতে হেরেছিল। সবশেষ ইংল্যান্ড সফর যেন ভুলেই যেতে চাইবে তারা। ইংলিশদের মাটিতে প্রথমবার হোয়াইটওয়াশ হয়েছিল পাকিস্তান। সেই দলটি এবার শ্রীলঙ্কার বিপক্ষে রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ নিশ্চিত করল।

রানবন্যার প্রথম টেস্টে ড্র হয়েছিল। দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কা ৯৮ রানে গুটিয়ে গেলে পাকিস্তানের জয়ের পথ সহজ হয়ে যায়। তারা ৩২৫ রান করে প্রথম ইনিংসে। দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কা ঘুরে দাঁড়ালেও প্রথম ইনিংসে রানের ঘাটতির কারণে বড় লক্ষ্য দিতে পারেনি। চতুর্থ দিন সকালের সেশনেই মাত্র ২ উইকেট হারিয়ে ৯০ রানের সহজ লক্ষ্য ছুঁয়েছে স্বাগতিকরা।

আরও পড়ুন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠার সম্ভাবনা ক্ষীণ বাংলাদেশের

৯ উইকেটে ৩০৯ রানে চতুর্থ দিন মাঠে নামে শ্রীলঙ্কা। পাকিস্তানের দুই ওভার লেগেছে বাকি উইকেট নিতে। মোহাম্মদ আব্বাস শেষ উইকেট নেন। আসিথা ফার্নান্ডো (২) বিদায় নেন, ৬৬ রানে অপরাজিত ছিলেন মিলান রত্নায়েকে। ৩১৬ রানে অলআউট হয় শ্রীলঙ্কা।

লক্ষ্যে নেমে ৭ রানের ব্যবধানে তৈয়ব আরিফ (১৩) ও মোহাম্মদ তাহা (৪) বিদায় নিলে আজান আওয়াইজ ও আমির জামালের ৫৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে জয় পায় পাকিস্তান। ৩২ রানে আজান ও ৩৪ রানে জামাল অপরাজিত ছিলেন। দুই ইনিংসে তিনটি করে উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন আব্বাস, দুই ম্যাচে ৮ উইকেট নিয়ে সিরিজেরও সেরা খেলোয়াড় পাকিস্তানের পেসার।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: