শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মুশফিকের পর সেঞ্চুরি হাঁকালেন লিটন

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ১১:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আয়ারল্যান্ডের বিপক্ষে মুশফিকুর রহিমের পর লিটন দাসও শতক হাঁকালেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে শতক করলেন লিটন।

এর আগে, ৯৯ রানে অপরাজিত থাকা মুশফিক আজ পেসার জর্ডান নিলের করা ওভারের তৃতীয় বলে এক রান নিয়ে নিজের শততম টেস্ট ম্যাচে শতক হাঁকান। সবার চোখ ছিল তখন মুশফিকের দিকে।

তবে আড়ালে থেকে নিজের কাজটা ঠিকই করে গেছেন লিটন। পেয়েছেন টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি। এটি প্রথম শ্রেণির ক্রিকেটে লিটনের শততম ম্যাচ। বিশেষ এই ম্যাচটি সেঞ্চুরি করে রাঙালেন লিটন।

তিনি সর্বশেষ সেঞ্চুরি করেছিলেন গত বছরের আগস্টে, রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১১৬ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৩৮২ রান। অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেট জুটির সংগ্রহ ৭২ রান। লিটন দাসের সঙ্গে মেহেদী হাসান মিরাজ ৫৮ বলে ২৬ রানে অপরাজিত আছেন।

ভোরের আকাশ/মো.আ.

টেস্ট সিরিজলিটন দাস

শেয়ার করুন: