শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দ্বিতীয় ওয়ানডেতে থাকছেন না কোচ সিমন্স

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৪ জুলাই ২০২৫, ৩:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
দ্বিতীয় ওয়ানডেতে থাকছেন না কোচ সিমন্স
দ্বিতীয় ওয়ানডেতে থাকছেন না কোচ সিমন্স

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাজেভাবে হেরেছিল বাংলাদেশ। সিরিজ বাঁচাতে আগামীকাল মাঠে নামবে টাইগাররা। তবে এই ম্যাচে দলের সঙ্গে থাকবেন না হেড কোচ ফিল সিমন্স।

লন্ডনে চিকিৎসকদের সঙ্গে পূর্বনির্ধারিত এক মেডিকেল অ্যাপয়েন্টমেন্টে অংশ নিতে যাচ্ছেন তিনি। তাই শুক্রবার (৪ জুলাই) শ্রীলঙ্কা ছাড়ছেন তিনি। এই তথ্য নিশ্চিত করেছেন দলের ম্যানেজার নাফিস ইকবাল।

তিনি বলেন, ফিল সিমন্স ব্যক্তিগত কারণে দু’দিনের জন্য যাচ্ছেন। ফেব্রুয়ারিতে তার একবার চিকিৎসকের সঙ্গে দেখা করার কথা ছিল, কিন্তু চ্যাম্পিয়নস ট্রফির কারণে তা সম্ভব হয়নি। এবারও তিনি চেষ্টা করেছিলেন অ্যাপয়েন্টমেন্ট পিছিয়ে দিতে, কিন্তু সেটি আর পরিবর্তন সম্ভব হয়নি। সফরের আগে থেকেই তিনি বোর্ডকে বিষয়টি জানিয়ে রেখেছিলেন। 

জানা গেছে, আগামী ৭ জুলাই শ্রীলঙ্কায় দলের সঙ্গে পুনরায় যোগ দেবেন সিমন্স। ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে তিনি ডাগআউটে থাকবেন। এরপর বাংলাদেশের সামনে রয়েছে তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ।

ভোরের আকাশ/আজাসা

কোচ ফিল সিমন্সওয়ানডে

শেয়ার করুন: