শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আবারও শীর্ষে স্মৃতি মান্ধানা

স্পোর্টস রিপোর্টার

প্রকাশ : ১৯ জুন ২০২৫, ১:৪১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আবারও শীর্ষে স্মৃতি মান্ধানা
আবারও শীর্ষে স্মৃতি মান্ধানা

সাড়ে পাঁচ বছর পর আবারও আইসিসি নারী ওয়ানডে ব্যাটিং র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করলেন ভারতের তারকা ব্যাটার স্মৃতি মান্ধানা। সর্বশেষ ২০১৯ সালে তিনি এক নম্বরে ছিলেন। এবার ৭২৭ রেটিং পয়েন্ট নিয়ে ফের উঠেছেন সবার ওপরে।

দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট এবং ইংল্যান্ডের নাট সিভার-ব্রান্ট বর্তমানে সমান ৭১৯ রেটিং পয়েন্ট নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন।

সাম্প্রতিক সময়ে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে র‍্যাঙ্কিংয়ে এই উন্নতি ঘটিয়েছেন মান্ধানা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫১ রানের ইনিংসের পর শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের ফাইনালে তিনি খেলেন ১১৬ রানের ঝকঝকে ইনিংস। এই দুটি ম্যাচই তাকে এনে দেয় রেটিং পয়েন্টে বড় সুবিধা।

ভারতের পক্ষে শীর্ষ ১০-এ একমাত্র প্রতিনিধি মান্ধানা। তার পরে রয়েছেন জেমিমা রদ্রিগেজ (১৫ নম্বরে) এবং অধিনায়ক হারমানপ্রীত কৌর (১৬ নম্বরে)।

বাংলাদেশের তিন ব্যাটার জায়গা করে নিয়েছেন শীর্ষ ৩০-এর মধ্যে। অধিনায়ক নিগার সুলতানা রয়েছেন ২২ নম্বরে, শারমিন সুপ্তা ২৩-এ এবং ফারজানা হক আছেন ২৮ নম্বরে।

বোলিং র‍্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের স্পিনার সোফি এক্লেস্টোন। বাংলাদেশি বোলার নাহিদা আক্তার এই তালিকায় জায়গা করে নিয়েছেন দশ নম্বরে।

অন্যদিকে, অলরাউন্ডারদের তালিকায় শীর্ষ তিনে রয়েছেন যথাক্রমে অস্ট্রেলিয়ার অ্যাশলি গার্ডনার, ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস এবং দক্ষিণ আফ্রিকার মারিজান ক্যাপ। এখানে র‍্যাঙ্কিংয়ে কোনো পরিবর্তন হয়নি।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: