শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

“বিশ্বকাপে রোহিত-কোহলির জায়গা পাওয়া কঠিন হবে”: সৌরভ গাঙ্গুলির

স্পোর্টস রিপোর্টার

প্রকাশ : ২৪ জুন ২০২৫, ১২:৩১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
“বিশ্বকাপে রোহিত-কোহলির জায়গা পাওয়া কঠিন হবে”: সৌরভ গাঙ্গুলির
“বিশ্বকাপে রোহিত-কোহলির জায়গা পাওয়া কঠিন হবে”: সৌরভ গাঙ্গুলির

ভারতের ক্রিকেট ইতিহাসের দুই মহাতারকা রোহিত শর্মা ও বিরাট কোহলি—যারা দেড় যুগের বেশি সময় ধরে দেশের জার্সিতে সাফল্য ছড়িয়েছেন, সেই দুজনকেই এখন ধীরে ধীরে দেখা যাচ্ছে মাঠের বাইরের দিকে এগিয়ে যেতে। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরই বিদায় নিয়েছেন ২০ ওভারের ক্রিকেট থেকে। এরপর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত না হওয়ার হতাশায় সরে দাঁড়ান লাল বলের ক্রিকেট থেকেও।

বর্তমানে রোহিত-কোহলির ক্রিকেটজীবন সীমাবদ্ধ শুধুই ওয়ানডে ফরম্যাটে। দুজনেই চাচ্ছেন ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে খেলার লক্ষ্যে ক্যারিয়ার ধরে রাখতে। তবে ভারতের সাবেক অধিনায়ক এবং বিসিসিআইয়ের সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলির মতে, বিষয়টা মোটেও সহজ নয়।

পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌরভ বলেন,
“বছরে যদি মাত্র ১৫টি ম্যাচ খেলেই কেউ বিশ্বকাপ দলে জায়গা পেতে চায়, সেটা কিন্তু খুব কঠিন। তারা দুজনেই ক্রিকেটটা খুব ভালো বোঝে। নিজেদের ভবিষ্যৎ সিদ্ধান্ত ওরাই নেবে। তবে আমাদের বুঝতে হবে, সময়ের সঙ্গে খেলা সবাইকেই ছাড়তে হয়। রোহিত-কোহলির ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না।”

২০২৭ বিশ্বকাপের সময় কোহলির বয়স হবে ৩৮, রোহিতের ৪০ ছুঁই ছুঁই। বয়সের ভারে পারফরম্যান্স এবং ফিটনেস ধরে রাখা সহজ নয়—এটি সৌরভ স্পষ্ট করেই বলেছেন।

বিশেষভাবে বিরাট কোহলিকে নিয়ে সৌরভের দৃষ্টিভঙ্গি আরও পরিষ্কার। বিসিসিআই কোহলিকে টেস্ট ফরম্যাটে ধরে রাখতে চাইলেও, সিদ্ধান্তটা ছিল কোহলির নিজের।
সৌরভ বলেন,
“সঠিক সময়েই বিদায় নেওয়া উচিত—যখন মানুষ বলে, ‘এত তাড়াতাড়ি কেন?’ যেন না বলে, ‘এখনো কেন খেলছে?’ কোহলি হয়তো বুঝেছে, গত পাঁচ বছরে সে টেস্টে নিজের সেরাটা দিতে পারেনি। কিন্তু আমি বিশ্বাস করি, সে চ্যাম্পিয়ন খেলোয়াড়, উপায় খুঁজে বের করতই। ইংল্যান্ড সফরে থাকলে সে রান পেত নিশ্চিতভাবেই।”

এদিকে, ২০২৭ বিশ্বকাপের আগে ভারতীয় দল খেলবে ২৭টি ওয়ানডে ম্যাচ—বাংলাদেশ, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে। এই ২৭ ম্যাচই হয়তো ঠিক করে দেবে, রোহিত ও কোহলি শেষবারের মতো বিশ্বমঞ্চে নামতে পারবেন কি না।

ভারতীয় ক্রিকেটপ্রেমীরা এখন অপেক্ষায়—দুই মহাতারকার অভিজ্ঞতায় ভর করে আরেকটি বিশ্বকাপ দেখতে পাবেন, নাকি নতুন যুগের সূচনা হবে তাদের বিদায়ের মধ্য দিয়ে।

ভোরের আকাশ//হ.র

বিরাট কোহলি

শেয়ার করুন: