শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ওভাল টেস্টে আবারও ভারতীয় ক্রিকেটারের সঙ্গে আম্পায়ারের বিতণ্ডা

স্পোর্টস রিপোর্টার

প্রকাশ : ৪ আগস্ট ২০২৫, ৫:৪০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ওভাল টেস্টে আবারও ভারতীয় ক্রিকেটারের সঙ্গে আম্পায়ারের বিতণ্ডা
ওভাল টেস্টে আবারও ভারতীয় ক্রিকেটারের সঙ্গে আম্পায়ারের বিতণ্ডা

ওভাল টেস্টে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার উত্তেজনা যেন থামছেই না। ম্যাচের দ্বিতীয় দিন ঘটে যায় আরও একটি বিতর্কিত ঘটনা। ভারতের ওপেনার কে.এল. রাহুল ও আম্পায়ার কুমার ধর্মসেনার মধ্যকার কথোপকথন ঘিরে মাঠে সৃষ্টি হয় বাড়তি উত্তেজনা।

ঘটনার সূচনা হয় দ্বিতীয় সেশনে, ইংল্যান্ডের ব্যাটিংয়ের সময়। সাবেক ইংলিশ অধিনায়ক জো রুট একটি বাউন্ডারি মারার পর ভারতের পেসার প্রসিদ্ধ কৃষ্ণার দিকে তেড়ে যান এবং দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে হস্তক্ষেপ করেন অন-ফিল্ড আম্পায়ার আহসান রাজা ও কুমার ধর্মসেনা।

এই ঘটনার পর ভারতীয় ব্যাটার কে.এল. রাহুল আম্পায়ার ধর্মসেনার সঙ্গে কথা বলতে গেলে উল্টো তিরস্কার পান। আম্পায়ার স্পষ্ট করে বলেন, মাঠে এমন ভঙ্গিতে কথা বলা গ্রহণযোগ্য নয় এবং আলোচনা ম্যাচ শেষে হবে।

রাহুল ও ধর্মসেনার কথোপকথনের কিছু অংশ রীতিমতো বিতর্কের জন্ম দিয়েছে।

রাহুল প্রশ্ন করেন, “আপনি চান আমরা শুধু ব্যাট করি, বল করি, আর চুপচাপ চলে যাই?”

জবাবে ধর্মসেনা বলেন, “আপনার জায়গায় যদি কোনো বোলার এমন আচরণ করত, আপনি কি মেনে নিতেন? এমনভাবে কথা বলা যাবে না।”

রাহুলের মন্তব্য, “আপনি আমাদের ওপর খালি নিয়ম চাপিয়ে দিচ্ছেন।”

ধর্মসেনার জবাব, “ম্যাচ শেষে সব আলোচনা হবে। এখন আপনি নিয়ন্ত্রিত থাকুন।”

বিতর্কের মধ্যেও মাঠের খেলায় ঘুরে দাঁড়িয়েছে ভারত। ইংল্যান্ডের হয়ে জ্যাক ক্রাউলি ও বেন ডাকেট উদ্বোধনী জুটিতে ৯২ রান যোগ করলেও মোহাম্মদ সিরাজের আগুনঝরা স্পেলে ২৪৭ রানে অলআউট হয়ে যায় স্বাগতিকরা।

এর আগে প্রথম ইনিংসে টস জিতে ফিল্ডিং নেয় ইংল্যান্ড। ভারতের ইনিংস থেমে যায় ২২৪ রানে। গাস অ্যাটকিনসনের দুর্দান্ত বোলিংয়ে ৫ উইকেট হারায় ভারতীয় ব্যাটিং লাইনআপ। দলের পক্ষে সর্বোচ্চ ৫৭ রান করেন করুণ নাইর।

ওভাল টেস্টে ভারতীয় খেলোয়াড়দের সঙ্গে আম্পায়ারদের মনোমালিন্য নতুন কিছু নয়। আগেও এমন ঘটনার নজির রয়েছে। তবে এবার তা আবারও সামনে এলো রাহুল-ধর্মসেনা বিতর্কে।

বিশ্লেষকদের মতে, নিয়মের পাশাপাশি খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগে আম্পায়ারদের আরও সতর্ক ও সংবেদনশীল হওয়া প্রয়োজন। অন্যদিকে, ভারতীয় খেলোয়াড়দেরও মাঠে আবেগ নিয়ন্ত্রণে রাখা জরুরি।

দুই পক্ষেরই ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে ক্রিকেট বিশ্লেষক মহলে।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: