গোলরক্ষক রুমের অবিশ্বাস্য গোলকিপিংয়ে ড্র করল কুরাসাও

গোলরক্ষক এলোই রুমের দুর্দান্ত পারফরম্যান্সে ২০২৬ বিশ্বকাপে ইতিহাস গড়েছে কুরাসাও। কানসাস সিটিতে অনুষ্ঠিত গ্রুপ ‘ই’-এর ম্যাচে শক্তিশালী ইকুয়েডরের সঙ্গে ০-০ গোলে ড্র করেছে বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেওয়া দলটি।
ম্যাচজুড়ে ইকুয়েডর একের পর এক আক্রমণ চালালেও রুম ছিলেন অপ্রতিরোধ্য। কুরাসাওয়ের এই গোলরক্ষক মোট ১৫টি সেভ করে দলকে নিশ্চিত করেন বিশ্বকাপের ইতিহাসে প্রথম পয়েন্ট।
বিশ্বকাপে এক ম্যাচে সবচেয়ে বেশি গোল বাঁচানোর রেকর্ড যুক্তরাষ্ট্রের সাবেক গোলরক্ষক টিম হাওয়ার্ডের। ২০১৪ বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে হাওয়ার্ড রেকর্ড ১৬টি সেভ করেছিলেন।
ম্যাচের আগে ফেবারিট হিসেবে মাঠে নামা ইকুয়েডর প্রত্যাশা পূরণ করতে পারেনি। এননার ভ্যালেন্সিয়াদের একাধিক সুযোগ নষ্টের পাশাপাশি রুমের অনবদ্য গোলকিপিংয়ে শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাদের।
ভোরের আকাশ/ইউএম