শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কলম্বিয়াকে হারিয়ে ৭২ বছর পর কোয়ার্টারে সুইজারল্যান্ড

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৮ জুলাই ২০২৬, ৫:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পেনাল্টি শুটআউটে কলম্বিয়াকে ৪-৩ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠল সুইজারল্যান্ড। ১৯৫৪ সালের পর এই প্রথম বিশ্বকাপের শেষ আটে জায়গা করে নিল দলটি।

নির্ধারিত ৯০ মিনিট এবং অতিরিক্ত সময় মিলিয়ে গোলশূন্য থাকে দুই দল। এরপর খেলা গড়ায় টাইব্রেকারে। প্রথমে শট নেয় কলম্বিয়া। শুরুতে দুই দলই নিজেদের শট থেকে গোল করে। তবে এক পর্যায়ে সুইজারল্যান্ডের গোলরক্ষক গ্রেগর কোবেল দারুণভাবে ঠেকিয়ে দেন কলম্বিয়ার এক শট। অন্যদিকে সুইজারল্যান্ডের হয়ে একটি শট বাইরে মারেন মানুয়েল আকানজি।

শেষ পর্যন্ত শুটআউটে ৪-৩ গোলে জিতে যায় সুইজারল্যান্ড। জয়সূচক শটটি নেন রুবেন ভার্গাস। কলম্বিয়ার গোলরক্ষক কামিলো ভার্গাসকে ভুল দিকে পাঠিয়ে গোল করেন তিনি।এর আগে ১৯৫৪ বিশ্বকাপেই সর্বশেষ কোয়ার্টার ফাইনালে উঠেছিল সুইজারল্যান্ড। দীর্ঘ ৭২ বছর পর আবার এই মাইলফলক ছুঁল দলটি।

উল্লেখ্য, পেনাল্টি শুটআউটে আগেও তেতো অভিজ্ঞতা আছে দুই দলের। ২০০৬ বিশ্বকাপে ইউক্রেনের কাছে ৩-০ গোলে শুটআউটে হেরেছিল সুইজারল্যান্ড। সেটাই ছিল তাদের একমাত্র আগের বিশ্বকাপ শুটআউট।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের ‘মহান বন্ধু’ তুরস্ক: ট্রাম্প

অন্যদিকে ২০১৮ বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে শুটআউটে হেরেছিল কলম্বিয়া। এই জয়ে কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের প্রতিপক্ষ এখন আর্জেন্টিনা। শনিবার রাতে কানসাস সিটিতে হবে এই ম্যাচ।

ভোরের আকাশ/এম

 

সুইজারল্যান্ড

শেয়ার করুন: