শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের হয়ে খেলতে ফিফার অনুমতি পেয়েছেন সামিত

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৭ মে ২০২৫, ৮:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশের হয়ে খেলতে ফিফার অনুমতি পেয়েছেন সামিত
বাংলাদেশের হয়ে খেলতে ফিফার অনুমতি পেয়েছেন সামিত

কানাডা জাতীয় ফুটবল দলের হয়ে খেলা সামিত সোম বাংলাদেশের হয়ে খেলতে পারবেন বলে জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটি আজ বাফুফেকে এ বিষয়ে ইতিবাচক সঙ্কেত দিয়েছে। ফলে ১০ জুন ঢাকায় এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে আর বাধা নেই সামিতের। মঙ্গলবার (৬ মে) সামিত সোমকে ফিফার ডিসেপ্লিনারী কমিটি ক্লিয়ারেন্স প্রদান করে।

গত ২০ এপ্রিল জন্ম নিবন্ধনের কাগজ পেয়েছিলেন সামিত। ১ মে পেয়ে যান কানাডা সকার অ্যাসোসিয়েশনের ছাড়পত্র। এরপর তার হাতে বাংলাদেশি পাসপোর্ট তুলে দেওয়ার কার্যক্রম শুরু করে বাংলাদেশে ফুটবল ফেডারেশন (বাফুফে); ৫ মে বাংলাদেশের পাসপোর্টও পেয়েও যান সামিত।

লাল-সবুজের জার্সিতে খেলার জন্য বৈশ্বিক ফুটবলের নিয়ন্তা সংস্থা ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির অনুমোদন পাওয়া বাকি ছিল। মঙ্গলবার সেটা পেয়েও গেলেন তিনি। ফলে ২৭ বছর বয়সী এই মিডফিল্ডারের বাংলাদেশের হয়ে খেলার পথে আর কোনো অন্তরায় থাকল না বলে গণমাধ্যমকে জানিয়েছেন বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম।

সামিতের বেড়ে ওঠা কানাডায়, ২০২০ সালে কানাডা জাতীয় দলের হয়ে তিনি দুটি ম্যাচও খেলেছেন। ক্লাব ফুটবলে বর্তমানে কানাডিয়ান প্রিমিয়ার লিগের দল ক্যাভালরি এফসিতে খেলছেন তিনি। সামিতের বাবা-মা বাংলাদেশি হওয়ায় লাল-সবুজের জার্সিতে খেলার দুয়ার খোলা ছিল তার সামনে। ইংল্যান্ড প্রবাসী হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলার পর আরও অনেকের মতো তিনিও আগ্রহী হয়ে ওঠেন। এখন স্বপ্ন পূরণের দোরগোড়ায় সামিত।

আগামী ১০ জুন এশিয়ান কাপের তৃতীয় রাউন্ডের বাছাইয়ের ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ছাড়পত্র পাওয়ার সব আনুষ্ঠানিকতা শেষ হওয়ায় সিঙ্গাপুরের বিপক্ষে তার খেলার সম্ভাবনা জোরাল হলো আরও। গত ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের হয়ে অভিষেক হয় হামজার। ওই ম্যাচে গোলশুন্য ড্র করেছিল বাংলাদেশ।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: