শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নতুন কুঁড়ি বালক-বালিকা ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট ও রংপুর

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ৬:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬-এর প্রথম আসরের ফুটবল ইভেন্টে বালক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে সিলেট অঞ্চল। আর বালিকা বিভাগে শিরোপা জিতেছে রংপুর অঞ্চল। সোমবার রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত দুটি ফাইনালের মধ্য দিয়ে শেষ হয় এই প্রতিযোগিতা।

বালক বিভাগের ফাইনালে ময়মনসিংহ অঞ্চলকে ১-০ গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত করে সিলেট। ম্যাচের একমাত্র এবং জয়সূচক গোলটি করেন আরমান খান জিসান। অন্যদিকে, বালিকা বিভাগের ফাইনালে রাজশাহী অঞ্চলকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রংপুর।

বালক বিভাগের ফাইনালে শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেললেও প্রথমার্ধে কেউ গোলের দেখা পায়নি। তৃতীয় মিনিটে ময়মনসিংহ এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করলেও সিলেটের রক্ষণভাগ তা রুখে দেয়। পাল্টা আক্রমণে সিলেটও কয়েকবার গোলের কাছাকাছি পৌঁছায়।

দ্বিতীয়ার্ধে মাঝমাঠের নিয়ন্ত্রণ নেয় সিলেট। ৫৮তম মিনিটে আরাফাত রাফির দূরপাল্লার শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। তবে এক মিনিট পরই ডেডলক ভাঙেন আরমান খান জিসান। মাঝমাঠ থেকে নেওয়া দুর্দান্ত দূরপাল্লার শটে বল জালে জড়িয়ে সিলেটকে শিরোপা এনে দেন তিনি।

অন্যদিকে, বালিকা বিভাগের ফাইনালে শুরু থেকেই আধিপত্য দেখায় রংপুর। অষ্টম মিনিটে রাজশাহীর গোলরক্ষকের ক্লিয়ার করা বল স্মৃতি কিসকোর গায়ে লেগে জালে জড়ালে এগিয়ে যায় রংপুর। দুই মিনিট পর কর্নার থেকে হেডে নিজের দ্বিতীয় গোল করেন কিসকো।

আরও পড়ুন

হলিউডের অভিনয় ও প্রযোজনায় ক্রিশ্চিয়ানো রোনালদো

প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ব্যবধান ৩-০ করেন তন্বী। এরপর ৫২তম মিনিটে সুমাইয়ার গোলে বড় জয় নিশ্চিত করে রংপুর, সঙ্গে জিতে নেয় বালিকা বিভাগের শিরোপা।

প্রসঙ্গত, রাজধানীর আর্মি স্টেডিয়ামে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থেকে ফাইনাল ম্যাচ উপভোগ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ভোরের আকাশ/সু.পা

নতুন কুঁড়ি স্পোর্টস

শেয়ার করুন: