শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েও ট্রফি নিল না ভারত

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

নবমবারের মতো এশিয়া কাপ জয় করেছে ভারতীয় ক্রিকেট দল। শিরোপা নির্ধারণী ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হলেও ভারতীয় ক্রিকেটাররা নিজেদের মেডেল বা ট্রফি গ্রহণ করেননি।

ফাইনাল ম্যাচ শেষ হওয়ার প্রায় দেড় ঘণ্টা পর শুরু হয় পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

ম্যাচ সেরার পুরস্কার পান তিলক ভার্মা, টুর্নামেন্ট সেরার স্বীকৃতি পান অভিষেক শর্মা, এবং সর্বোচ্চ উইকেট নেওয়ার পুরস্কার পান কুলদীপ যাদব। রানার্স-আপ পাকিস্তান দল তাদের মেডেল গ্রহণ করে, এবং অধিনায়ক সালমান আলি আগার হাতে তুলে দেন ৭৫ হাজার ডলারের ডামি চেক।

ভারতীয় দলকে মেডেল ও ট্রফি দেওয়ার কথা থাকলেও, প্রেজেন্টেশনের দায়িত্বে থাকা সাইমন ডুল জানান, এসিসির পক্ষ থেকে আমাকে বলা হয়েছে, ভারতীয় দল তাদের পুরস্কার আজকে গ্রহণ করবে না। তিনি অতিরিক্ত কোনো কারণ প্রকাশ করেননি।

পুরস্কার গ্রহণ না করার কোনো কারণ খোলাসা করেননি। পরে অবশ্য ভারতীয় দলের ক্রিকেটাররা ট্রফি ছাড়াই নিজেদের মতো করে উদযাপন সারেন এবং মাঠের ফটোগ্রাফারদের জন্য চ্যাম্পিয়ন হিসেবে পোজ দিয়ে ছবিও তোলেন।

সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে, পাকিস্তানের মন্ত্রীপরিষদের সদস্য মহসিন নাকভি পুরস্কার বিতরণ মঞ্চে উপস্থিত থাকার কারণে ভারতীয় দল তাদের ট্রফি নেননি। নাকভি এসিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান হিসেবেও দায়িত্বে ছিলেন।

গত কয়েক মাস ধরে চলা ভারত-পাকিস্তানের রাজনৈতিক দ্বন্দ্বের প্রেক্ষাপটে ফাইনালের আগেই বলা হচ্ছিল, ভারতীয় দল নাকভির হাত থেকে ট্রফি গ্রহণ করবে না। শেষ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও হয়তো সে কারণেই চ্যাম্পিয়ন হয়েও কোনো পুরস্কার নিল না তারা।

ভোরের আকাশ/তা.কা

এশিয়া কাপভারতপাকিস্তানক্রিকেটটি-টোয়েন্টি

শেয়ার করুন: