শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভোরের আকাশের প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে ব্রাজিলের জয়

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ : ২৪ জুন ২০২৬, ৮:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিশ্বজুড়ে ফুটবল উন্মাদনার আবহে দৈনিক ভোরের আকাশ পরিবারের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ব্রাজিল-আর্জেন্টিনা প্রীতি ফুটবল ম্যাচ। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের সমর্থকদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই ম্যাচে আর্জেন্টিনাকে ২-০ গোলের ব্যবধানে হারিয়ে জয় তুলে নেয় ব্রাজিল।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উৎসবমুখর পরিবেশে আয়োজিত ম্যাচটি শুরু হওয়ার পর থেকেই মাঠে জমে ওঠে প্রতিদ্বন্দ্বিতা। উভয় দলের খেলোয়াড়রা দারুণ নৈপুণ্য প্রদর্শন করলেও আক্রমণাত্মক ফুটবল খেলে ব্রাজিল দল দুটি গোল করে জয় নিশ্চিত করে। খেলাটি ঘিরে উপস্থিত সাংবাদিক ও কর্মীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

দৈনিক ভোরের আকাশ পরিবারের উদ্যোগে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হয় ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থক দল। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ম্যাচে ২-০ গোলের ব্যবধানে জয় পায় ব্রাজিল।

ম্যাচে উপস্থিত ছিলেন দৈনিক ভোরের আকাশের বার্তা সম্পাদক সিরাজুল ইসলাম, যুগ্ম বার্তা সম্পাদক আনোয়ার সাদাত সবুজ, অনলাইন ইনচার্জ মো. সাফায়েত হোসেন, সিনিয়র সহসম্পাদক আবুল কালাম আজাদ, আবু জাফর সাইফুদ্দীন, রফিকুল ইসলাম, নাসির উদ্দিন বুলবুল ও মো. খলিলুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন সহসম্পাদক নাদিম মাহমুদ ও ইউসুফ মাহমুদ। অনুষ্ঠানে আরও অংশ নেন যুবায়ের চৌধুরী, মো. ইউসুফ আলী, আব্দুস সালাম সরদার, রাইসুল ইসলাম রনি, মিকরাজ হোসেন, রিফাত আরা ইসলাম, কারিমা আক্তার, তাওফিক উজ্জামান তপু, সুজাদ আহমেদ, এইচ এম সাঈদুজ্জাম, আশাদুল শেখ, মো. গোলাম কিবরিয়া, মো. একরামুল হক, কাজী তাজিম উদ্দিন, মো. নুরুল ইসলাম এবং আনোয়ার সরকার।

আরও পড়ুন

রুয়েটের জেইএএস এডিটরিয়াল বোর্ডের সভা অনুষ্ঠিত

আয়োজকরা জানান, কর্মব্যস্ততার ফাঁকে সহকর্মীদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি আরও দৃঢ় করতেই এ ধরনের আয়োজন করা হয়েছে। অংশগ্রহণকারীরা ভবিষ্যতেও এমন ক্রীড়া ও বিনোদনমূলক আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

ম্যাচ শেষে বিজয়ী ও পরাজিত উভয় দলের খেলোয়াড়রা একে অপরকে অভিনন্দন জানান। খেলাধুলার মাধ্যমে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।

ভোরের আকাশ/এনএস

প্রীতি ফুটবল ম্যাচ

শেয়ার করুন: