শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পিএসএলে ডাক পেলেন শরিফুল ইসলাম

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একাদশ আসরে প্রথমবার সুযোগ পেয়েছেন বাংলাদেশি বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। সাবেক চ্যাম্পিয়ন দল পেশোয়ার জালমি তাকে সরাসরি দলে নিয়েছে। 

সোমবার (১৬ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে পেশোয়ার জালমি।

পোস্টে দেখা যায়, শরিফুল ইসলামকে দলের জার্সি পরে অ্যানিমেটেড পোস্টারে ‘বেঙ্গল টাইগারের পাশে অলংকৃত সিংহাসনে বসা’ অবস্থায় উপস্থাপন করা হয়েছে। পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, “তোমার আগমনে ইয়েলো স্টর্ম আরও শক্তিশালী হলো। বাংলাদেশের এক্সপ্রেস বাঁহাতি পেসার শরিফুল ইসলাম হলুদ ঝড় তুলতে প্রস্তুত।”

শরিফুল ইসলাম ২০২১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে বাংলাদেশের জাতীয় দলের নিয়মিত সদস্য। এখন পর্যন্ত তিনি ১৪টি টেস্ট, ৪০টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ এবং ৫৯টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে দেশের প্রতিনিধিত্ব করেছেন। টি-টোয়েন্টি ক্রিকেটে তার অভিজ্ঞতা বেশ উল্লেখযোগ্য। ১৫৬টি টি-টোয়েন্টি ম্যাচে ১৯৫টি উইকেট নিয়েছেন তিনি। তার বোলিং গড় ২২.২৭ এবং ইকোনমি রেট ৮.২২।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শরিফুল অন্যতম চাহিদাসম্পন্ন খেলোয়াড়। বিপিএলে ৬০ ইনিংসে ৮৭টি উইকেট নিয়েছেন, যা তার দক্ষতা প্রমাণ করে। তিনি টুর্নামেন্টের ইতিহাসে শীর্ষ ১০ উইকেট শিকারির তালিকায়ও রয়েছেন।

২০২৬ সালের পিএসএলের আসর ২৬ মার্চ থেকে ৩ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে। এবারই প্রথমবারের মতো পাকিস্তান সুপার লিগে অংশ নিচ্ছেন শরিফুল ইসলাম। একই দিনে পেশোয়ার জালমি উদীয়মান বাঁহাতি পেসার মুহাম্মদ বাসিতকেও দলে অন্তর্ভুক্ত করেছে।

এবারের পিএসএলে মোট আটটি দল অংশ নেবে। পাকিস্তানের ছয়টি ভেন্যুতে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। পেশোয়ার জালমি তাদের অভিযান শুরু করবে ২৮ মার্চ। প্রথম ম্যাচে তারা পিন্ডিজের বিপক্ষে মাঠে নামবে। ম্যাচ অনুষ্ঠিত হবে ইমরান খান ক্রিকেট স্টেডিয়ামে।

পেশোয়ার জালমির পূর্ণ স্কোয়াডে রয়েছেন: বাবর আজম (অধিনায়ক), সুফিয়ান মুকিম, আবদুল সামাদ, আলি রাজা, অ্যারন হার্ডি, আমির জামাল, মোহাম্মদ হারিস, খালিদ উসমান, আবদুল সুবহান, জেমস ভিন্স, মাইকেল ব্রেসওয়েল, কুশল মেন্ডিস, ইফতিখার আহমেদ, নাহিদ রানা, মির্জা তাহির বেগ, শাহনওয়াজ দাহানি, ফারহান ইউসুফ, মুহাম্মদ বাসিত এবং শরিফুল ইসলাম।

শরিফুলের যোগদানের মাধ্যমে পেশোয়ার জালমি তাদের দলকে আরও শক্তিশালী করার চেষ্টা করছে। বাংলাদেশি ক্রিকেটপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে, নতুন এই আসরে তিনি কেমন পারফর্ম করেন।

ভোরের আকাশ/আ.র

পিএসএল

শেয়ার করুন: