শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

এবার মধ্যপ্রাচ্যে যুদ্ধ

দক্ষিণ আফ্রিকায় আটকা পড়লেন পাকিস্তানি নারী ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২ মার্চ ২০২৬, ৯:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যজুড়ে তৈরি হয়েছে অস্থিরতা। এই পরিস্থিতির প্রভাব পড়েছে আন্তর্জাতিক ভ্রমণেও। এর আগে সৌদি আরবে সাময়িকভাবে আটকে পড়েছিলেন বাংলাদেশি ক্রিকেটার মুশফিকুর রহিম। তবে তিনি সুস্থভাবেই আজ দেশে ফিরেছেন।

এদিকে একই ধরনের জটিলতায় দক্ষিণ আফ্রিকায় আটকে পড়েছেন পাকিস্তান নারী ক্রিকেট দলের সদস্যরা। সোমবার (২ ফেব্রুয়ারি) দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডে সিরিজ শেষ করার পর রাতে ডারবান থেকে পাকিস্তানের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল অধিনায়ক ফাতিমা সানাসহ দলের সদস্যদের। তবে উদ্ভূত পরিস্থিতির কারণে তাদের যাত্রা বিলম্বিত হয়েছে। 

কিন্তু মধ্যপ্রাচ্যে হঠাৎ শুরু হওয়া অস্থিরতা এবং একাধিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় জাতীয় দলের ফেরা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যের আকাশসীমা পুনরায় চালু না হওয়া পর্যন্ত পাকিস্তান নারী দলকে ডারবানেই অবস্থান করতে হতে পারে।

পিসিবি সূত্র জানিয়েছে, আকাশসীমা খোলার আনুষ্ঠানিক ঘোষণা আসার পরই কেবল দল যাত্রা শুরু করবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের দক্ষিণ আফ্রিকায় অবস্থানের মেয়াদ বাড়তে পারে।

পাকিস্তান এই সফরে তিনটি টি-টোয়েন্টি এবং তিনটি ওয়ানডে ম্যাচ খেলেছে। টি-টোয়েন্টি ও ওয়ানডে উভয় সিরিজই দক্ষিণ আফ্রিকা ২-১ ব্যবধানে জিতেছে। সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে পাকিস্তান দুর্দান্ত জয় পেয়েছে। ডারবানের কিংসমিডে দক্ষিণ আফ্রিকাকে ১১৯ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে তারা।

ভোরের আকাশ/এনএস

নারী ক্রিকেটপাকিস্তান

শেয়ার করুন: