শিরোনাম
মুন্সিগঞ্জে ৩০৮ একর জমিতে নির্মিত হচ্ছে কেমিকেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক: শিল্পমন্ত্রীসংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীরঅক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশদ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ: আমিনুল হকশিল্পাঞ্চলে ১০০ শয্যার ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীরহাসিনা নয়, অথরাইজেশন ছাড়াই পাসপোর্টের অনুরোধ করেছেন আইনজীবীস্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রীকাশবনে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ডমুন্সিগঞ্জে ৩০৮ একর জমিতে নির্মিত হচ্ছে কেমিকেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক: শিল্পমন্ত্রীসংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীরঅক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশদ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ: আমিনুল হকশিল্পাঞ্চলে ১০০ শয্যার ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীরহাসিনা নয়, অথরাইজেশন ছাড়াই পাসপোর্টের অনুরোধ করেছেন আইনজীবীস্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রীকাশবনে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড

মুমিন-তামিমের নৈপুণ্যে সেমিফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৯ নভেম্বর ২০২৬, ৭:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
মুমিন-তামিমের নৈপুণ্যে সেমিফাইনালে বাংলাদেশ
মুমিন-তামিমের নৈপুণ্যে সেমিফাইনালে বাংলাদেশ

আহসান আল মুমিনের রেকর্ডগড়া অপরাজিত ১৫২ রান এবং তাফিউল আলম তামিমের বিধ্বংসী ৭ উইকেটের নৈপুণ্যে মালয়েশিয়াকে ২০৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ যুব দল।

সোমবার (৯ নভেম্বর) ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ যুব দল নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩০৩ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে তাফিউল আলম তামিমের বোলিং তোপে মাত্র ৯৮ রানেই গুটিয়ে যায় মালয়েশিয়া।

দলের হয়ে ব্যাট হাতে রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালান আহসান আল মুমিন। তিনি ১৩৩ বল মোকাবেলা করে ১০টি চার ও ছয়টি ছক্কার সাহায্যে ১৫২ রানের অপরাজিত ইনিংস খেলেন। এছাড়া রবিউল হাসান অনিক ৪৮ বলে ৪৫ রান করেন।

মালয়েশিয়ার নাগিনেশ্বরন সতনাকুমারন, সাইর আশরাফ ও আউলগা গুনাওয়ান ২টি করে উইকেট নেন।

টার্গেট তাড়া করতে নেমে তাফিউলের দুর্দান্ত বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি মালয়েশিয়ার ব্যাটসম্যানরা। ডানহাতি এই বোলার ৭.৫ ওভারে মাত্র ১৮ রান খরচ করে ৭ উইকেট শিকার করেন। এর মধ্যে দুটি মেডেন ওভার ছিল।

আরও পড়ুন

অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ

মালয়েশিয়ার হয়ে কিছুটা প্রতিরোধ গড়েন নাগিনেশ্বরন। তিনি ৮১ বলে ৫০ রান করেন। তবে সতীর্থদের কাছ থেকে যথেষ্ট সমর্থন পাননি।

তাফিউলের সঙ্গে বোলিংয়ে দারুণ অবদান রাখেন রুবায় ইসলাম রিজন। দুটি উইকেট নিয়ে বাংলাদেশের বড় জয় নিশ্চিত করতে সহায়তা করেন তিনি। এই জয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ। শেষ চারের লড়াইয়ে তাদের প্রতিপক্ষ এখনো চূড়ান্ত হয়নি।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: