শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বড় ব্যবধানে হেরে ইতালির বিশ্বকাপ অভিষেক রাঙানো হলো না

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৯ ফেব্রুয়ারি ২০২৬, ৫:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পাওয়া ফুটবলের দেশ ইতালির অভিষেকটা রঙিন হলো না। নবাগত দলটির সামনে স্কটল্যান্ডের ছুঁড়ে দেওয়া ২০৮ রানের লক্ষ্যটি স্বাভাবিকভাবেই অনেক চ্যালেঞ্জিং ছিল। হারতে হয়েছে ৭৩ রানের বড় ব্যবধানে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) কলকাতার ইডেন গার্ডেন্সে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ইতালি। তবে বোলাররা মোটেই সুবিধা করতে পারেনি। উদ্বোধনী জুটিতেই ১২৬ রান যোগ করে জর্জ মুনসে ও মাইকেল জোনস।

প্রথম তিন ব্যাটার জাস্টিন মসকা, অ্যান্থনি মসকা ও জেজে স্মাট আউট হন ০, ১৩ ও ২২ রান করে। পাওয়ার প্লেতে ৩ উইকেট হারানোর পরও ১২ ওভার পর্যন্ত সেই বিপদ সামাল দেন মানেন্তি ব্রাদার্স। হ্যারি ও বেন মানেন্তি মিলে গড়েন ৭৩ রানের জুটি। অর্ধশতকের দেখা পান বেন মানেন্তি। এই জুটি পার করায় দলীয় শতরান।

দলের রান যখন ১১৩, তখন ৩৭ রান করা হ্যারি ফিরে যান লিস্কের বলে মানসেকে ক্যাচ দিয়ে। সেখান থেকে বোর্ডে আর ২১ রান যোগ হতেই বাকি ৫ উইকেট হারিয়ে ৭৩ রানের বড় ব্যবধানে পরাজিত হতে হয়েছে ইতালিকে। চোটের কারণে ব্যাটিংয়ে নামেননি অধিনায়ক ওয়েন ম্যাডসেন।

১২৯ রানে পঞ্চম উইকেটও হারায় দলটি। সর্বোচ্চ ৫২ রান করা বেন মানেন্তি আউট হন ডেভিডসনের বলে। পরের চার ব্যাটার গ্র্যান্ট স্টুয়ার্ট ২, জিয়ান-পিয়েরে ০, থমাস ড্রাকা ২ ও আলী হাসান রানের খাতা না খুলেই বিদায় নেন। ৩ রান করে অপরাজিত ছিলেন ক্রিশান কালুগামাগে।

স্কটল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট পেয়েছেন মাইকেল লিস্ক। ব্যাট হাতে শেষ ওভারের ৫ বলে ২২ রান করেছিলেন তিনি। ম্যাচসেরার পুরস্কার তাই তার হাতেই উঠেছে। দুটি উইকেট পেয়েছেন মার্ক ওয়াট। একটি করে ব্র্যাড কারি, ব্র্যাড হোয়েল ও ওলিভার ডেভিডসন।

এর আগে, ফুটবলের দেশ ইতালির বোলারদের বেধড়ক পেটান স্কটল্যান্ডের ওপেনার জর্জ মুনসে। তার ৮৪ রানের পর ইনিংসের শেষ ৫ বলে লিস্কের ২২ রানে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসা ইতালিকে ২০৮ রানের লক্ষ্য দেয় স্কটল্যান্ড।

৫৫ বলে ৮৪ রান করে মুনসের বিদায়ে ভাঙে জুটি। ১৩ চার ও দুই ছক্কায় সাজানো ইনিংসটি থামে গ্র্যান্ট স্টুয়ার্টের বলে। বোর্ডে আরও ১০ রান যোগ হতেই স্মাটসের বলে বিদায় নেন অন্য ওপেনার মাইকেল জোনস ৩৭ রানে। দুই ওপেনারের গড়ে দেওয়া ভিতে দাঁড়িয়ে ৪৮ রানের জুটি গড়েন ব্র্যান্ডন ম্যাকমুলেন ও রিচি বেরিংটন।

 আলী হাসানের বলে ১৫ রান করে তিনি আউট হলে ১৮৪ রানে তৃতীয় উইকেটের পতন হয়। ইনিংসের শেষ ওভারের প্রথম বলে মাত্র ১ রান করে টম ব্রুস আউট হলে ১৮৫ রানে চতুর্থ উইকেট হারায় স্কটিশরা।

ভোরের আকাশ/ র.ই

 

 

বিশ্বকাপইতালিআলী হাসান

শেয়ার করুন: