শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মরক্কোকে ২ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ৫:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পেনাল্টি মিসের হতাশা দূরে ঠেলে কিলিয়ান এমবাপে সুযোগ নষ্টের আক্ষেপকে বেশিক্ষণ সঙ্গী হতে দেননি। মুহূর্তেই নিজের জাদুকরী পায়ের ছোঁয়ায় লিখলেন নতুন গল্প। চোখধাঁধানো এক গোল, যা শুধু ফ্রান্সকে এগিয়েই নেয়নি, গ্যালারিজুড়ে ছড়িয়ে দিয়েছে উন্মাদনা। অন্য প্রান্তে ছিলেন উসমান দেম্বেলে। 

বোস্টনের সেই চেনা মাঠে ফিরে আবারও গোলের দেখা পেলেন ফরাসি উইঙ্গার, যে মাঠেই নরওয়ের বিপক্ষে করেছিলেন স্মরণীয় হ্যাটট্রিক। যা এবারের বিশ্বকাপে ফ্রান্সের একমাত্র হ্যাটট্রিক। 

দুই তারকার এই ঝলকানিতে মাত্র ছয় মিনিটের ব্যবধানে দুইবার কেঁপে ওঠে মরক্কোর জাল। মুহূর্তের মধ্যেই ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় ফরাসিদের হাতে। মরক্কো এই ম্যাচে স্রেফ দর্শক হয়েই থাকলো। খুঁজেই পাওয়া গেল না তাদেরকে। 

ফ্রান্সের গতি, ছন্দ আর আক্রমণের ধার সামাল দেওয়ার মতো কোনো উত্তর তাদের কাছে ছিল না। একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে চাপে রেখে শেষ পর্যন্ত দাপুটে জয় নিয়েই মাঠ ছাড়ে দিদিয়ের দেশমের শিষ্যরা।

এ যেন শুধু একটি জয় নয়, বরং শিরোপার পথে আরেকটি শক্ত বার্তা। এমবাপের দুরন্ত প্রত্যাবর্তন, দেম্বেলের গোলখরা ভাঙা এবং পুরো দলের নিখুঁত পারফরম্যান্সে মরক্কোকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের প্রথম দল হিসেবে সেমিফাইনালে জায়গা করে নিলো ফ্রান্স।

প্রথমার্ধে ফরাসি দাপট, বুনু বীরত্বে গোলশূন্য বিরতি। ফ্রান্স এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় ফেভারিট। তবে মরক্কোর কোচ মোহাম্মদ উয়াহবি এদিকে জানিয়েছেন তার দল শিরোপা জিততেই এসেছে। 

এই দুই দল মুখোমুখি হচ্ছে কোয়ার্টার ফাইনালে। শেষবার দুই দলের মুখোমুখি লড়াই হয়েছিল ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালে, সেবার জিতেছিল ফ্রান্স।

শুরুর অর্ধে গোলের দেখা মিলল না। এমবাপ্পের পেনাল্টি বুনো ঠেকিয়ে দেওয়ার পর লুকাস দিনিয়েরও শট গিয়ে লেগেছে ক্রসবারে। এদিকে মরক্কোও শেষ দিকে একটি সুযোগ নষ্ট করেছে। ফলে প্রথমার্ধে গোলের দেখা কেউই পায়নি।আগের ম্যাচে পেনাল্টি থেকে গোল করেছিলেন কিলিয়ান এমবাপ্পে। আজ তা পারলেন না তিনি।

স্পটকিক থেকে ইয়াশিন বুনোকে ভুল পথে পাঠাতে পারেননি তিনি। বুনো ডান পাশে ঝাঁপ দিয়েছিলেন, এমবাপ্পেও পেনাল্টিটা নিয়েছিলেন সেখানেই। হাইড্রেশন ব্রেকের একটু আগে পাওয়া পেনাল্টিটা কাজে লাগাতে পারল না ফ্রান্স। প্রতি আক্রমণে উঠে এসে বক্সে ঢুকে পড়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। তাকে ফাউল করে বসেন নুসাইর মাজরাউই। ট্যাকল করার পরই বুঝতে পারেন, ভুলটা করে বসেছেন তিনি। পেনাল্টি ডাকেন রেফারি।

এর আগে প্যারাগুয়ে ম্যাচে পেনাল্টি পেয়েছিল ফ্রান্স। সেখান থেকে এমবাপ্পে দলের একমাত্র গোলটা করে দলকে জিতিয়েছিলেন। আজও এবার পেনাল্টি পেল ফ্রান্স। 

আরও পড়ুন

খামেনির দাফনের আগেই মাশহাদে বিমান হামলা

মরক্কোর শুরুর একাদশ:
ইয়াসিন বুনু (গোলরক্ষক), আশরাফ হাকিমি (অধিনায়ক), ইসা দিয়োপ, নুসাইর মাজরাউই, আনাস সালাহ-এদ্দিন, আইয়ুব বুয়াদি, নিল এল আইনাউই, চেমসদিন তালবি, আজেদিন উনাহি, বিলাল এল খান্নুস ও ব্রাহিম দিয়াজ।

ফ্রান্সের শুরুর একাদশ:
মাইক মেইনিয়ান (গোলরক্ষক), জুল কুন্দে, দায়ো উপামেকানো, উইলিয়াম সালিবা, লুকা দিন, মানু কোনে, আদ্রিয়েন রাবিও, উসমান দেম্বেলে, মাইকেল ওলিসে, ডিজায়ার দুয়ে ও কিলিয়ান এমবাপ্পে (অধিনায়ক)।

ভোরের আকাশ/এম

সেমিফাইনালে ফ্রান্স

শেয়ার করুন: