শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ছক্কা মারার পর মাঠেই প্রাণ হারালেন ভারতীয় ক্রিকেটার

স্পোর্টস রিপোর্টার

প্রকাশ : ৩০ জুন ২০২৫, ৪:৩৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছক্কা মারার পর মাঠেই প্রাণ হারালেন ভারতীয় ক্রিকেটার
ছক্কা মারার পর মাঠেই প্রাণ হারালেন ভারতীয় ক্রিকেটার

খেলার মাঠেই হৃদয়বিদারক মৃত্যু হলো তরুণ ভারতীয় ক্রিকেটার হরজিত সিংয়ের। পাঞ্জাবের ফিরোজপুরে এক প্রীতি ম্যাচে ছক্কা মারার পর হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠেই প্রাণ হারান তিনি।

ঘটনাটি ঘটে ফিরোজপুরের ডিএভি স্কুল মাঠে। ম্যাচ চলাকালে ব্যাটিং করছিলেন হরজিত। একটি ছক্কা হাঁকানোর পর বল খেলার প্রস্তুতি নিতে পিচের মাঝখানে এগিয়ে যান। ঠিক তখনই হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

সঙ্গে সঙ্গে মাঠে থাকা অন্য ক্রিকেটাররা তার দিকে ছুটে যান এবং সিপিআর (CPR) দেওয়ার চেষ্টা করেন। তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। মাঠেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হরজিত সিং। তার বয়স কত ছিল—সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।

এই ঘটনা ফের মনে করিয়ে দেয় ২০২৪ সালে মুম্বইয়ের আরেক ক্রিকেটারের মৃত্যুর কথা। ৪২ বছর বয়সী রাম গণেশ তেওয়ার নামের এক ক্রিকেটার খেলতে নেমেই হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মারা যান। তাকেও দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছিল, কিন্তু শেষ রক্ষা হয়নি।

এ ধরনের আকস্মিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ভারতীয় ক্রীড়াঙ্গনে।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: