শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৮ আগস্ট ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজ নিতে আগামীকাল রোববার (৯ আগস্ট) চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে বাঁশখালী, ফটিকছড়ি ও হাটহাজারী উপজেলার বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি। এরপর নগরীতে বিএনপির চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে তার। এসময় বাঁশখালী ও হাটহাজারী উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নতুন ঘর ও পুনর্বাসন সহায়তা প্রদান করবেন প্রধানমন্ত্রী।

এদিকে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। পরে প্রধানমন্ত্রী হাটহাজারীতে আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসায় যাবেন। রোববার রাতে নগরীর পাঁচ তারকা  রেডিসন ব্লু বে ভিউ হোটেলের অডিটোরিয়ামে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।  

আরও পড়ুন

সিন্ডিকেট ভেঙে কৃষকদের লাভবান করতে উদ্যোগ নেয়া হচ্ছে : আইনমন্ত্রী

শুক্রবার (৭ আগস্ট) ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, প্রধানমন্ত্রী নিজের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে বিরল দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছেন। তিনি কেবল বন্যার্তদের তাৎক্ষণিক সাহায্য প্রদানই করছেন না, বরং তাদের দীর্ঘমেয়াদি পুনর্বাসনের জন্য জোরালো পরিকল্পনা গ্রহণ করেছেন। এই পরিকল্পনার অংশ হিসেবে দলীয় উদ্যোগে হাটহাজারীতে ৩০টি ক্ষতিগ্রস্ত পরিবারকে সম্পূর্ণরূপে বাড়ি তৈরি করে দেওয়ার দায়িত্ব নেওয়া হয়েছে। চট্টগ্রামের বাঁশখালীতেও ইতোমধ্যে অনেক পরিবারকে পুনর্বাসনের আওতায় আনা হয়েছে।  

তৃণমূলের সঙ্গে মতবিনিময় তারেক রহমানের রাজনৈতিক দর্শন উল্লেখ করে ভূমি প্রতিমন্ত্রী বলেন, চট্টগ্রাম উত্তর, দক্ষিণ এবং মহানগর বিএনপির তৃণমূল নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর এ সরাসরি সাক্ষাতের সুযোগকে রাজনৈতিক অঙ্গনে একটি ‘বৈপ্লবিক সিদ্ধান্ত’ মনে করা হচ্ছে। এ জন্য নেতাকর্মীরা উচ্ছ্বসিত।

ভোরের আকাশ/এসএইচ

প্রধানমন্ত্রী

শেয়ার করুন: