ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে গেলেন মির্জা আব্বাস

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাধীন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে দেখতে যান প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকের ভূমি মন্ত্রীকে দেখতে যান বলে জানান প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার একান্ত সহকারি মিজানুর রহমান সোহেল।
তিনি বলেন, ‘স্যার ভূমি মন্ত্রী মহোদয়ের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়েছেন। চিকিৎসকদের কাছ থেকে উনার অবস্থা সম্পর্কে অবহিত হয়েছেন।’
‘স্যার ভূমি মন্ত্রী মহোদয়ের দ্রুত সুস্থতা কামনা করেছেন।’
গত ২১ অক্টোবর হঠাৎ অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন ভূমি মন্ত্রী। সেখানে শারীরিক অবস্থার অবণতি হলে এবং রক্তশূণ্যতার কারণে কয়েক ব্যাগ রক্ত দেওয়ার পরে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসা হয়। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে চিকিৎসা চলছে।
ভোরের আকাশ/ এনউব