দেশের পথে যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ, পৌঁছাবে কাল

যুক্তরাষ্ট্রে মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ বাংলাদেশের উদ্দেশ্যে পাঠানো হয়েছে।
দুবাই হয়ে আগামী ৯ মে বাংলাদেশ সময় সকাল ৮টা ৪০ মিনিটে তার মরদেহ দেশে পৌঁছানোর কথা রয়েছে।
মরদেহ পাঠানোর পুরো প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের মায়ামিভিত্তিক বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মায়ামি-এর কনসাল থোইং এ উপস্থিত থেকে তদারকি করেন।
নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ শনাক্তের খবর গত ১ মে হিলসবোরো কাউন্টির শেরিফ অফিস থেকে নিশ্চিত করার পর ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস এবং মায়ামিস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মৃতের পরিবার, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, টাম্পার স্থনীয় প্রবাসী বাংলাদেশি ও সংশ্লিষ্ট পুলিশ ডিপার্টমেন্টের সমন্বয়ে সব স্থানীয় আইনি প্রক্রিয়া শেষে দ্রুততম সময়ে মরহুমার মরদেহ পাঠানোর সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে।
ভোরের আকাশ/আ.র