কাফনের কাপড় পরে কর্মসূচিতে এনবিআর কর্মকর্তারা
কাফনের কাপড় পরে ও বিভিন্ন দাবি সম্বলিত ফেস্টুন নিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভেতরে অবস্থান কর্মসূচি পালন শুরু করেছে সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা।
সোমবার (২৩ জুন) শেরে বাংলা নগরে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমানকে অপসারণ, কর্মকর্তাদের হয়রানি ও অধ্যাদেশ বাতিলের দাবিতে পূর্ব ঘোষিত কলম বিরতি শুরু করেছেন তারা।
এনবিঅর পূনগর্ঠনের আন্দোলনত কর্মীদের সঙ্গে আলোচনা না করা পুনর্গঠন করা, এনবিআর চেয়ারম্যানের পদত্যাগ ও ‘কর্মীদের বিরুদ্ধে চেয়ারম্যান কর্তৃক বিভিন্ন রকমের উসকানিমূলক বক্তব্য, প্রত্যাহার এবং কর্মসূচিতে থাকা কর্মকর্তাদের শাস্তিমূলক বদলির প্রতিবাদে সকাল ৯ টা থেকে দুপুর ১২ পর্যন্ত এ কর্মসূচি পালন শুরু করে।
সরেজমিনে দেখা গেছে, সকাল থেকেই এনবিআরের কর্মকর্তারা কাফনের কাপড় পরে এনবিআর চত্বরে অবস্থান নিয়েছেন। এ সময় তারা ‘বদলির নামে প্রহসন মানি না’, ‘গোলামীর অধ্যাদেশ মানি না’, ‘বদলির নামে জুলুমবাজী বন্ধ করতে হবে’ ইত্যাদি স্লোগান দেন।
গত মে মাসে এনবিআর দুই ভাগ করে রাজস্ব ব্যবস্থাপনা ও রাজস্ব নীতি নামে দুটি স্বতন্ত্র বিভাগ করে অধ্যাদেশ জারির পর তা বাতিলের দাবিতে কলম বিরতিসহ নানা কর্মসূচিতে আন্দোলনে নামেন এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা।
তাদের আন্দোলনের মধ্যে সরকারের তরফে বলা হয়, অধ্যাদেশ বাস্তবায়নে এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আলোচনা করা হবে। এরপর কাজে যোগ দিলেও আন্দোলনকারীরা এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে অটল থাকেন এবং সংস্থার কার্যালয়ে তাকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেন।
পরে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় অফিসে ফেরেন এনবিআর চেয়ারম্যান।
ভোরের আকাশ/এসএইচ