শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধাঞ্জলি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৬ মে ২০২৫, ৬:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধাঞ্জলি
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধাঞ্জলি

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকীতে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পক্ষে উপ-উপাচার্য প্রফেসর মোঃ লুৎফর রহমান এই শ্রদ্ধাঞ্জলি জানান।

রোববার (২৫ মে) তারিখে সকাল ৭.০০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে কবির সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে কিছু সময় নীরবতা পালন করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে উপ-উপাচার্য প্রফেসর মো. লুৎফর রহমান বলেন, ‌‌‘জাতীয় কবি নজরুল ইসলাম আমাদের জাতিসত্তা, চেতনা ও সাহসিকতার প্রতীক। তাঁর কবিতা, গান ও সাহিত্যকর্ম অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা, ভালোবাসার প্রতিচ্ছবি এবং সাম্যের জাগরণ। জাতীয় বিশ্ববিদ্যালয় তাঁর আদর্শকে তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।’

তিনি আরও বলেন, ‘নজরুল ছিলেন বিদ্রোহের কবি, কিন্তু একইসঙ্গে তিনি প্রেম ও মানবতার কবি। তাঁর সাহিত্য আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের শক্ত ভিত নির্মাণে অনুপ্রেরণা জোগায়।’

এ সময় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কবির সাহিত্য, সংগীত ও দর্শনের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে নজরুল-ভাবনার বিস্তার ঘটাতে নানা উদ্যোগের কথাও জানানো হয়। জাতীয় বিশ্ববিদ্যালয় নজরুল গবেষণায় আগ্রহী শিক্ষার্থী ও গবেষকদের সহযোগিতা প্রদানের পরিকল্পনাও হাতে নিয়েছে।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর মোঃ লুৎফর রহমানের সাথে বিভিন্ন  অনুষদের ডিন (ভারপ্রাপ্ত), বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা উপস্থিত ছিলেন। এই সময় কবির বিদ্রোহ, প্রেম ও সাম্যের কথা স্মরণ করা হয়। 

ভোরের আকাশ/এসআই

শেয়ার করুন: