শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

‘ঢাকা লকডাউন’ ঘিরে নাশকতা ঠেকাতে কঠোর নিরাপত্তা বলয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ৯:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

জুলাই–আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে মামলার রায়ের তারিখ ধার্য করা হবে আজ। এ দিনটিকে উপলক্ষ করে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির ঘোষণা দিয়েছে।  লকডাউন ঘোষণা করলেও ভোর ৬টা থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত রাজধানীতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। সকাল থেকেই রাজধানীতে বাড়ছে পরিবহনের চাপ। কর্মমুখী মানুষ ছুটতে শুরু করেছে নিজের কর্মস্থলে।

রাজধানীর প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে পয়েন্টে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তল্লাশি করা হচ্ছে সন্দেহভাজন পরিবহনে। সন্দেহজনক যে কাউকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

রাজধানীর ফার্মগেটে দায়িত্বরত পুলিশ অফিসার বলেন, আমাদের টিম ভোর ৫টা থেকে ফার্মগেট এলাকা অবস্থান করছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যান চলাচল স্বাভাবিক দেখছি। এখন পর্যন্ত আমাদের কাছে কোনো প্রকার সংঘর্ষ, অগ্নিকাণ্ড বা মিছিলের সংবাদ আসেনি। পরিস্থিতি স্বাভাবিকই মনে হচ্ছে।

রাজধানীর কারওয়ান বাজার সার্ক ফোয়রার সামনে দায়িত্বরত পুলিশ সদস্য বলেন, আমরা সন্দেহভাজন পরিবহনগুলো চেক করছি। নাশকতার কোনো সরঞ্জাম আছে কিনা সে বিষয়ে সতর্কতা অবলম্বনে চেক করা হচ্ছে। এছাড়া এখন পর্যন্ত কোনো প্রকার সংঘর্ষ বা মিছিলের সংবাদ পাইনি।

উল্লেখ্য, গত দুই দিনে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে একাধিক গণপরিবহনে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে যান চলাচলে সাময়িক প্রভাব পড়লেও আজ এ পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ভোরের আকাশ/তা.কা
 

লকডাউনআন্দোলনআওয়ামী লীগশেখ হাসিনা

শেয়ার করুন: