শিরোনাম
পুলিশে নতুন ১৪ হাজার পদে নিয়োগের অনুমোদন দিলো সরকারইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না’রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎসশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করার কাজ শুরু: প্রধানমন্ত্রীবিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রীগোপালগঞ্জে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষপুলিশে নতুন ১৪ হাজার পদে নিয়োগের অনুমোদন দিলো সরকারইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না’রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎসশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করার কাজ শুরু: প্রধানমন্ত্রীবিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রীগোপালগঞ্জে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ

তিন বাহিনীর প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানেরা। শনিবার (২১ নভেম্বর) সকালে ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগের কার্যালয়ে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম ও বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান সরকারপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন।

এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামছুল ইসলাম উপস্থিত ছিলেন। এর আগে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সকালে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কুর্মিটোলায় ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।

আরও পড়ুন

গঙ্গা চুক্তি নিয়ে বৈঠক করতে ঢাকায় ভারতের প্রতিনিধি দল

প্রধানমন্ত্রী এ সময় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। পরে তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

এরপর সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে। পরে তিনি শিখা অনির্বাণ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন।

ভোরের আকাশ/জেআ

প্রধানমন্ত্রী তারেক রহমানসশস্ত্র বাহিনী

শেয়ার করুন: