শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় জীবন দিয়েছেন তাঁদের স্মরণ রেখে কাজ করবো: আইন মন্ত্রী

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৩:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিগত ১৭ বছরে যারা গণতন্ত্র রক্ষা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় জীবন দিয়েছেন, তাঁদের আত্মত্যাগ স্মরণে রেখেই মন্ত্রণালয় পরিচালনা করার প্রত্যয় ব্যক্ত করেছেন নবনিযুক্ত আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। 

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই অঙ্গীকার করেন।

মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম অফিস করতে এসে মো. আসাদুজ্জামান বলেন, আইন মন্ত্রণালয় চালানো একটি বড় চ্যালেঞ্জ। দীর্ঘদিনের অপশাসন ও অন্যায়ের পর বর্তমান সরকারের কাছে মানুষের পাহাড় সমান প্রত্যাশা তৈরি হয়েছে। সেই প্রত্যাশা পূরণে আমরা নিরন্তর কাজ করে যাবো।

তিনি আরও জানান, বিচার বিভাগে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করাই হবে তাঁর অন্যতম প্রধান লক্ষ্য।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপি নেতৃত্বাধীন জোট। এর ধারাবাহিকতায় মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শপথ নেয় নতুন সরকার। এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও ২৫ জন মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন। আজ বুধবার থেকে নতুন সরকারের মন্ত্রী ও প্রতিমমন্ত্রীরা দাপ্তরিক কাজ শুরু করেছেন।

ভোরের আকাশ/তা.কা

 

মো. আসাদুজ্জামানসচিবালয়আইনমন্ত্রী

শেয়ার করুন: