শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মানবপাচারের অভিযোগে বাংলাদেশি প্রতিষ্ঠানের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৭ মে ২০২৬, ১২:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
মানবপাচারের অভিযোগে বাংলাদেশি প্রতিষ্ঠানের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা
মানবপাচারের অভিযোগে বাংলাদেশি প্রতিষ্ঠানের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

অবৈধ মানবপাচার ও অনিয়মিত অভিবাসনে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশি মালিকানাধীন যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান ‘ড্রিম হোম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেড’-এর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে ব্রিটিশ সরকার। এটিই প্রথম কোনো বাংলাদেশি প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুক্তরাজ্যের এমন পদক্ষেপ।

যুক্তরাজ্যের ‘গ্লোবাল ইরেগুলার মাইগ্রেশন অ্যান্ড ট্রাফিকিং স্যাংশনস রেগুলেশন ২০২৫’-এর আওতায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশটির পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, প্রতিষ্ঠানটি প্রতারণার মাধ্যমে বাংলাদেশি নাগরিকদের বিদেশে পাঠিয়ে গুরুতর শোষণের মুখে ফেলেছে।

তদন্তে উঠে এসেছে, ‘ড্রিম হোম ট্রাভেলস’ রাশিয়ার সেবাখাতে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে লোক নিয়োগ করত। তবে রাশিয়ায় পৌঁছানোর পর অনেক বাংলাদেশিকে জোরপূর্বক ইউক্রেন যুদ্ধের সম্মুখসারিতে অংশ নিতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

নিষেধাজ্ঞার অংশ হিসেবে প্রতিষ্ঠানটির মালিকের যুক্তরাজ্যে থাকা সব সম্পদ জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ব্রিটিশ সরকার জানিয়েছে, মানবপাচার ও অনিয়মিত অভিবাসনের মাধ্যমে মানুষের জীবন ঝুঁকিতে ফেলাদের বিরুদ্ধে তারা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে।

উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে অভিবাসীদের যুদ্ধক্ষেত্রে ব্যবহারের অভিযোগ আন্তর্জাতিক অঙ্গনে বহুবার আলোচনায় এসেছে। নতুন এই নিষেধাজ্ঞা সেই অভিযোগগুলোর বাস্তবতাকে আরও সামনে নিয়ে এলো।

ভোরের আকাশ/সু.পা

 

অবৈধ মানবপাচার

শেয়ার করুন: