শিরোনাম
তিন দেশ থেকে এলএনজি কিনবে সরকার, রমজানে আসছে ৬২০০ টন খেজুরতথ্য কমিশন সম্পূর্ণ নিরপেক্ষ ও স্বাধীনভাবে কাজ করবে: প্রধান তথ্য কমিশনারনিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিন রয়েছে : স্বাস্থ্যমন্ত্রীঅনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি: তথ্য প্রতিমন্ত্রীমালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণবিচার বিভাগীয় সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-চীনবগুড়ায় করতোয়া নদী খনন ও রেলপথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীসনদ জালিয়াতির অভিযোগের মধ্যেই ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টের পদত্যাগতিন দেশ থেকে এলএনজি কিনবে সরকার, রমজানে আসছে ৬২০০ টন খেজুরতথ্য কমিশন সম্পূর্ণ নিরপেক্ষ ও স্বাধীনভাবে কাজ করবে: প্রধান তথ্য কমিশনারনিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিন রয়েছে : স্বাস্থ্যমন্ত্রীঅনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি: তথ্য প্রতিমন্ত্রীমালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণবিচার বিভাগীয় সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-চীনবগুড়ায় করতোয়া নদী খনন ও রেলপথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীসনদ জালিয়াতির অভিযোগের মধ্যেই ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টের পদত্যাগ

কপ-৩১ সম্মেলনে আজ গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন তারেক রহমান

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ২:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কপ-৩১ সম্মেলনের লিডার্স সামিটের দ্বিতীয় দিনে বুধবার একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনের আনুষ্ঠানিক আয়োজনের পাশাপাশি উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভ ও চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন তিনি।

এ ছাড়া শূন্য বর্জ্য ব্যবস্থাপনা, সার্কুলার অর্থনীতি ও মিথেন নিঃসরণ কমানোর বিষয়ে উচ্চপর্যায়ের গোলটেবিল বৈঠকে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। দিনের শেষ কর্মসূচিতে তুরস্কের প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির দেওয়া নৈশভোজে অংশ নেবেন তিনি।

কূটনৈতিক পর্যবেক্ষকদের কাছে প্রধানমন্ত্রীর এ দিনের কর্মসূচিতে বিশেষ গুরুত্ব পাচ্ছে চীন ও উজবেকিস্তানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক। পাশাপাশি জলবায়ু সম্মেলনের গুরুত্বপূর্ণ আলোচনায় বাংলাদেশের অবস্থান তুলে ধরার সুযোগ পাচ্ছে ঢাকা।

কর্মসূচি অনুযায়ী, স্থানীয় সময় দুপুর ২টা ৪০ মিনিটে উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। সম্মেলনস্থলের দ্বিপক্ষীয় বৈঠক কক্ষ বিআর-১২-তে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিকাল ৪টায় চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গে বৈঠক করবেন তিনি। সম্মেলনস্থলের বিআর-০৩ কক্ষে এ বৈঠক হওয়ার কথা রয়েছে।

দুই দেশের শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় আলোচনায় আসতে পারে। তবে বৈঠকের আলোচ্যসূচি সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

এর আগে দুপুর ১২টা ১৫ মিনিটে আনতালিয়া লিডার্স সামিটের উদ্বোধনী অধিবেশনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এর আগে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে আনুষ্ঠানিক ফটোসেশনে অংশ নেওয়ার কথা রয়েছে তার। দুপুর ২টা থেকে উচ্চপর্যায়ের অধিবেশনের প্রথম পর্বের উদ্বোধনী অনুষ্ঠানেও যোগ দেবেন তিনি।

আরও পড়ুন

রায়পুরে পরিত্যক্ত বাড়িতে বোমাসদৃশ বস্তু উদ্ধার

বিকাল ৪টা থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত শূন্য বর্জ্য, সার্কুলার অর্থনীতি ও মিথেন নিঃসরণবিষয়ক বিশেষ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন তুরস্কের ফার্স্ট লেডি। বৈঠকে প্রধানমন্ত্রী সংক্ষিপ্ত বক্তব্য দেবেন। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বর্জ্য ব্যবস্থাপনা, সম্পদের পুনর্ব্যবহার এবং মিথেন নিঃসরণ কমানোর বিষয়গুলোতে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন তিনি।

দিনের শেষ কর্মসূচি হিসেবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে তুরস্কের প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির দেওয়া নৈশভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী। সম্মেলনের গ্রিন জোনে এ নৈশভোজ অনুষ্ঠিত হবে।

ভোরের আকাশ/জেআ

প্রধানমন্ত্রী তারেক রহমান

শেয়ার করুন: