শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

হজের অব্যয়িত অর্থ ফেরত দিচ্ছে সরকার, প্রতারণা এড়াতে সতর্কবার্তা

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ১:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

সরকারি ব্যবস্থাপনায় ২০২৫ সালের হজ পালনের পর যেসব অর্থ অব্যবহৃত রয়েছে, তা সরাসরি হাজিদের ব্যাংক অ্যাকাউন্টে ফেরত দেওয়া হচ্ছে বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। অর্থ ফেরতের এ প্রক্রিয়া ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) বা বিইএফটিএন পদ্ধতিতে সম্পন্ন হচ্ছে।

বুধবার (১৬ জুলাই) ধর্ম মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই অর্থ ফেরতের জন্য হাজিদের কোনো প্রকার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, ডেবিট বা ক্রেডিট কার্ডের তথ্য, কিংবা মোবাইল ব্যাংকিং (নগদ/বিকাশ) নম্বর অন্য কারও সঙ্গে শেয়ার করার প্রয়োজন নেই।  কেউ এসব তথ্য চাইলে তা প্রতারণামূলক কর্মকাণ্ড হতে পারে বলে সতর্ক করেছে মন্ত্রণালয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সরকারি হজযাত্রীদের প্রত্যেকের নির্ধারিত হিসাব অনুযায়ী খরচ পর্যালোচনা করে অব্যয়িত অর্থ ফেরত দেওয়া হচ্ছে।  এই প্রক্রিয়াটি স্বয়ংক্রিয় এবং মধ্যস্থতাকারী ছাড়াই সম্পাদিত হচ্ছে।

ধর্ম মন্ত্রণালয় নাগরিকদের উদ্দেশে অনুরোধ করেছে, অর্থ ফেরতের বিষয়ে কেউ যদি ব্যক্তিগত তথ্য দাবি করে, তাহলে সঙ্গে সঙ্গে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে এবং প্রতারণার ফাঁদে না পড়তে সতর্ক থাকতে হবে।

ভোরের আকাশ/জাআ

সতর্কবার্তাহজ

শেয়ার করুন: