শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট চালুতে আগ্রহ

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট চালুতে আগ্রহ
বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট চালুতে আগ্রহ

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান চলাচল পুনঃস্থাপন নিয়ে দুই দেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) ঢাকার কুর্মিটোলায় বেবিচক সদর দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক এবং পাকিস্তান সিভিল এভিয়েশন অথরিটির মহাপরিচালক নাদির শাফি দার অংশ নেন।

বেবিচকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে উভয় পক্ষই সরাসরি বিমান চলাচল পুনঃস্থাপনে আগ্রহ প্রকাশ করেছেন। পাশাপাশি বিমান চলাচল খাতে প্রযুক্তি ও অভিজ্ঞতা বিনিময়, সক্ষমতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন, সরাসরি ফ্লাইট চালু হলে দুই দেশের মধ্যে বাণিজ্য, পর্যটন এবং জনগণের পারস্পরিক যোগাযোগ আরও বৃদ্ধি পাবে।

বৈঠকে বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও ঢাকায় সফররত পাকিস্তানের সিভিল এভিয়েশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ//হ.র

আন্তর্জাতিক ফ্লাইটপাকিস্তান

শেয়ার করুন: