শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দগ্ধদের চিকিৎসা দিতে ঢাকায় পৌঁছেছে চীনের বিশেষ মেডিক্যাল টিম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৫ জুলাই ২০২৫, ১২:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দগ্ধদের চিকিৎসা দিতে ঢাকায় পৌঁছেছে চীনের বিশেষ মেডিক্যাল টিম
দগ্ধদের চিকিৎসা দিতে ঢাকায় পৌঁছেছে চীনের বিশেষ মেডিক্যাল টিম

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের চিকিৎসাসেবা দিতে চীনের পাঁচ সদস্যের একটি বিশেষ মেডিক্যাল টিম বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে ঢাকায় এসে পৌঁছেছে।

ঢাকার চীনা দূতাবাস এক সংক্ষিপ্ত বার্তায় জানিয়েছে, রাত ১১টার দিকে চীনের ওই চিকিৎসক ও নার্সদের সমন্বয়ে গঠিত মেডিক্যাল টিম হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তাদের স্বাগত জানান বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মহাপরিচালক।

এর আগে দগ্ধদের চিকিৎসায় সহায়তা করতে আরও দুটি আন্তর্জাতিক মেডিক্যাল টিম ঢাকায় এসেছে। বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় তিন সদস্যের একটি ভারতীয় মেডিক্যাল টিম এবং একই দিনে সিঙ্গাপুর থেকে আরও তিন সদস্যের একটি টিম ঢাকায় পৌঁছে।

এরও আগে, গত ২২ জুলাই সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. চোং সি জ্যাক ঢাকায় আসেন বিমান দুর্ঘটনায় দগ্ধ ও আহতদের চিকিৎসায় সহযোগিতা করতে।

মর্মান্তিক ওই দুর্ঘটনার পর দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য আন্তর্জাতিক সহায়তা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: