শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

৭ ঘণ্টার ব্যবধানে বঙ্গোপসাগরে দু’বার ভূমিকম্প

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৩ ডিসেম্বর ২০২৫, ৫:৪৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

সাড়ে সাত ঘণ্টার মধ্যে আবার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ।বাংলাদেশের বেশ কয়েকটি স্থানে সোমবার (০১ ডিসেম্বর) দিবাগত রাত রাত ১২টা ৫৫ মিনিটে মৃদু ভূকম্পন অনুভূত হয়। এর মধ্যেই, বঙ্গোপসাগরেও ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানা গেছে।

ইউএসজিএস জানিয়েছে, রাত ১২টা ৫৫ মিনিটে আঘাত হানা ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের মিনজিন এলাকায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৯। আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে বলা হয়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৪৩১ কিলোমিটার দূরে। এই ভূমিকম্পে বাংলাদেশের বিভিন্ন এলাকাও কেঁপে ওঠে।

এদিকে ভারতের ভূ-বিজ্ঞান মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় ভূকম্পন কেন্দ্র জানিয়েছে, বাংলাদেশ সময় মঙ্গলবার (০২ ডিসেম্বর) সকাল ৭টা ৫৬ মিনিটে বঙ্গোপসাগরে ৪ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে টেলিগ্রাফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ২০ দশমিক ৫৬ উত্তর অক্ষাংশ এবং ৯২ দশমিক ৩১ পূর্ব দ্রাঘিমাংশে, যার গভীরতা ৩৫ কিলোমিটার। এতে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ২১ নভেম্বর সকাল ১০টা ৩৮ মিনিটে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদীতে। এই ভূমিকম্পে বিভিন্ন ভবনে ফাটল ধরে এবং বিভিন্ন স্থানে ১০ জনের প্রাণহানি হয়। এ ছাড়াও, গত ২২, ২৩ ও ২৬ নভেম্বর দেশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়।

ভোরের আকাশ/তা.কা

 

ভূমিকম্পবঙ্গোপসাগর

শেয়ার করুন: