ককটেল হামলার ঘটনায় ১২ জনকে গ্রেপ্তার

রাজধানীর কুর্মিটোলায় আর্মি গলফ ক্লাবের সামনে পুলিশের টহল গাড়ি লক্ষ্য করে ককটেল হামলার ঘটনায় আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সোমবার (৯ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ নভেম্বর ক্যান্টনমেন্ট থানার গলফ ক্লাবের সামনে পুলিশকে লক্ষ্য করে ককটেল হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ক্যান্টনমেন্ট থানা পুলিশ চারজন, গোয়েন্দা পুলিশ (ডিবি) পাঁচজন এবং স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) তিনজনকে গ্রেপ্তার করেছে।
সব মিলিয়ে এ ঘটনায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ভোরের আকাশ/আ.র