ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন, বিলম্বের সুযোগ নেই: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ভোট বিলম্বিত করার মতো কোনো শক্তি নেই বলে তিনি মন্তব্য করেন।
শুক্রবার (১৫ আগস্ট) জুমার নামাজ শেষে মাগুরায় শহীদ রাব্বি ও শহীদ আল আমিনের কবর জিয়ারত করেন শফিকুল আলম। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, প্রধান উপদেষ্টা যেমন ঘোষণা দিয়েছেন, তেমনভাবেই সময়মতো নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি আরও জানান, দেশজুড়ে নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গেছে। সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান কার্যক্রমে নেমেছে। বর্ষা মৌসুম শেষ হলেই গ্রাম থেকে শহর পর্যন্ত নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়বে এবং গণতান্ত্রিক উৎসব দৃশ্যমান হবে।
ভোরের আকাশ/হ.র