শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

তারেক রহমানের দেশে ফিরতে কোনো বাধা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

ভ্রাম্যমাণ প্রতিনিধি

প্রকাশ : ১২ জুন ২০২৫, ১২:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

তারেক রহমানের দেশে ফিরে আসার বিষয়ে সরকারের কোনো ধরনের বাধা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, তারেক রহমান বাংলাদেশের নাগরিক। তিনি চাইলে যে কোনো সময় দেশে ফিরতে পারেন। তাঁর দেশে ফেরার সিদ্ধান্ত একান্তই তাঁর ব্যক্তিগত বিষয়।

বৃহস্পতিবার (১২ জুন) বেলা সাড়ে ১১টায় গাজীপুরের সালনা থানা পরিদর্শন করে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারত থেকে পুশ ইনের ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্টদের চিঠি পাঠানো হয়েছে। এ দেশের নাগরিক হলে এভাবে বনে জঙ্গলে পুশ ইন না করে প্রোপার ওয়েতে পাঠানো যেতে পারে।

এর আগে তিনি গাড়ি থেকে নেমে করোনাভাইরাস মোকাবিলায় সচেতনতাস্বরূপ উপস্থিত সবার মাঝে মাস্ক বিতরণ করেন।

উপদেষ্টা এসময় তিনটি বিষয়ে গুরুত্ব দিয়ে বলেন, ‘আমি যা বলবো তার খণ্ডিত অংশ লিখবেন না। আমার বক্তব্যের পুরোটাই লিখবেন। যাতে আমার খণ্ডিত বক্তব্য নিয়ে পার্শ্ববর্তী দেশ তাদের স্বার্থে কোনো বিভ্রান্তি না ছড়াতে পারে। এছাড়া পলিথিনের বিষয়ে সবাইকে সচেতন করবেন ও স্বাস্থ্য সচেতন থাকতে সবাইকে উদ্বুদ্ধ করবেন।’

পরিদর্শনকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. নাজমুল করিম খান, ডিআইজি (অপারেশন) শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার তাহেরুল হক চৌহান, গাজীপুর জেলা পুলিশ সুপার চৌধুরী মো. জাবেদ সাদেক, অতিরিক্ত ডিআইজি (গাজীপুর রিজিয়ন) ড. আকম আক্তারুজ্জান বসু মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান, হাইওয়ে সালনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বিজিবি গাজীপুর ব্যাটালিয়ন (৬৩ বিজিবি) শ্রীপুরে পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) আঞ্চলিক কার্যালয় পরিদর্শন করেন

ভোরের আকাশ/এসএইচ

শ্রীপুরস্বরাষ্ট্র উপদেষ্টাতারেক রহমানবিএনপি

শেয়ার করুন: