শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পোস্টাল ব্যালট কখন-কীভাবে গণনা হবে

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ৬:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পোস্টাল ব্যালট গণনা ও সংরক্ষণ বিষয়ে প্রিজাইডিং ও পোলিং অফিসারদের জন্য বিস্তারিত নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনের স্বচ্ছতা ও নির্ভুলতা নিশ্চিত করতেই এই নির্দেশনা দেওয়া হয়েছে।

গণনা শুরুর প্রস্তুতি ও প্রাথমিক পদক্ষেপ:

•  প্রিজাইডিং অফিসার ভোটকেন্দ্রে উপস্থিতি নিশ্চিত করে পোস্টাল ভোট গণনায় প্রিজাইডিং অফিসারের উপস্থিতি ফর্মে স্বাক্ষর করবেন।

•  গণনা কার্যক্রম চলাকালে আসনভিত্তিক প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের একজন করে পোলিং এজেন্ট উপস্থিত থাকবেন।

•  ভোটগ্রহণের দিন বিকেল সাড়ে চারটার পর রিটার্নিং অফিসার পোস্টাল ব্যালট ভর্তি ব্যালট বাক্স প্রিজাইডিং অফিসারের কাছে হস্তান্তর করবেন।

•  উপস্থিত পরিদর্শক, সাংবাদিক ও পোলিং এজেন্টদের সামনে ব্যালট বাক্সের বারকোড নম্বর উচ্চস্বরে পাঠ করতে হবে।

•  প্রিজাইডিং অফিসারের নির্দেশনায় পোলিং অফিসাররা পোস্টাল ব্যালট ও ঘোষণাপত্রসহ খাম খুলবেন।

•  ঘোষণাপত্র এবং সাধারণ ভোট ও গণভোটের ব্যালট সম্বলিত ছোট খামগুলো আলাদা করে রাখা হবে।

ব্যালট পেপার ও ঘোষণাপত্র যাচাইকরণ

•  প্রবাসী ভোটারদের ক্ষেত্রে ফর্ম-৭ ব্যবহার করা হবে, যেখানে প্রার্থীর নাম না থাকলেও রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের প্রতীক থাকবে।

•  দেশে অবস্থানরত ভোটারদের ক্ষেত্রে ফর্ম-৭(ক) ব্যবহার হবে, যেখানে প্রার্থীর নাম ও প্রতীক উভয়ই থাকবে।

•  ঘোষণাপত্রে ভোটারের স্বাক্ষর আছে কি না তা যাচাই করতে হবে।

•  ঘোষণাপত্র না থাকলে বা স্বাক্ষর অনুপস্থিত থাকলে সংশ্লিষ্ট পোস্টাল ব্যালট বাতিল হিসেবে গণ্য হবে এবং ‘বাতিল’ সিল দেওয়া হবে।

•  বাতিলকৃত ব্যালটের ওপর ‘ঘোষণাপত্র নাই’ অথবা ‘ঘোষণাপত্রে স্বাক্ষর নাই’ উল্লেখ করে প্রিজাইডিং অফিসার স্বাক্ষর করবেন।

ভোট গণনা ও ফলাফল লিপিবদ্ধকরণ

•  প্রিজাইডিং অফিসারের নির্দেশনায় পোলিং অফিসাররা সাধারণ ভোট ও গণভোট আলাদাভাবে গণনা করবেন।

•  আসনভিত্তিক প্রার্থীদের প্রাপ্ত বৈধ ব্যালট আলাদা করে সংরক্ষণ করতে হবে।

•  সাধারণ ভোটের ফলাফল ফর্ম-১৬(ক)-তে লিপিবদ্ধ করা হবে।

•  গণভোটের ফলাফল (হ্যাঁ/না অনুযায়ী) ফর্ম-৪-এ লিপিবদ্ধ করতে হবে।

•  সংশ্লিষ্ট প্রার্থীদের পক্ষে উপস্থিত পোলিং এজেন্টদের স্বাক্ষর ফলাফল ফরমে নেওয়া হবে।

প্যাকেটজাতকরণ ও সংরক্ষণ

•  প্যাকেট ১: প্রার্থীদের পক্ষে প্রদত্ত সকল বৈধ ব্যালট

•  প্যাকেট ২: অবৈধ বা বাতিলকৃত ব্যালট বা ফর্ম-৭

•  প্যাকেট ৩: প্যাকেট ১ ও ২ একত্রে এই প্যাকেটে ভরে মুখ বন্ধ করতে হবে

•  প্যাকেট ৯: পোস্টাল ব্যালট পেপারের রেজিস্টার (ফর্ম-১২)

•  প্যাকেট ১৪: ফলাফল বিবরণী (ফর্ম-১৬ ক)

•  প্যাকেট ১৬: ফেরত খাম (ফর্ম-১০ ও ১০-খ), স্বাক্ষরযুক্ত ঘোষণাপত্র (ফর্ম-৮) এবং ত্রুটিপূর্ণ বা বাতিল ঘোষণাপত্র ও সাদা খাম

•  গণভোটের ক্ষেত্রে বৈধ ব্যালট প্যাকেট ১-এ, অবৈধ ব্যালট প্যাকেট ২-এ এবং ফলাফল বিবরণী (ফর্ম-৪) প্যাকেট ৬-এ রাখা হবে।

সবশেষে, সকল প্যাকেট একটি হেশিয়ান বা চটের ব্যাগে ভরে ভালোভাবে মুখ আটকে সিলগালা করতে হবে। প্রিজাইডিং অফিসার সতর্কতার সাথে সিলগালাকৃত ব্যাগ এবং ফলাফল বিবরণী (ফর্ম-১৬ ক) সম্বলিত প্যাকেট ১৪ রিটার্নিং অফিসারের নিকট হস্তান্তর করবেন।

নির্বাচন কমিশনের মতে, সঠিকভাবে পোস্টাল ব্যালট গণনা ও সংরক্ষণ নিশ্চিত করা গেলে একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব হবে।

ভোরের আকাশ/তা.কা

পোস্টাল ব্যালটত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

শেয়ার করুন: