শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় চার দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৪ জুলাই ২০২৫, ১২:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় চার দিনের রিমান্ডে
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় চার দিনের রিমান্ডে

মানিকগঞ্জ, ৩ জুলাই – বিস্ফোরক মামলায় গ্রেপ্তার মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়কে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩ জুলাই) মানিকগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাদবীর ইয়াছির আহসান চৌধুরী এ আদেশ দেন। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানা পুলিশ তার ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত চার দিন মঞ্জুর করেন।

রিমান্ড শুনানিকালে দুর্জয়ের আইনজীবীরা তার জামিন আবেদন করেন, তবে বিচারক তা নামঞ্জুর করেন। এ সময় আদালত প্রাঙ্গণে উপস্থিত বিএনপির নেতাকর্মী ও সাধারণ জনগণ দুর্জয়ের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন।

বিষয়টি নিশ্চিত করে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ বলেন, “একটি বিস্ফোরক মামলায় তাকে গ্রেপ্তারের পর আদালতে তোলা হয়। আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছেন।”

মামলার রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন হুমায়ুন কবির এবং আসামিপক্ষে ছিলেন নজরুল ইসলাম বাদশাসহ একাধিক সিনিয়র আইনজীবী।

প্রসঙ্গত, ঘিওর, দৌলতপুর ও শিবালয় উপজেলা নিয়ে গঠিত মানিকগঞ্জ-১ আসন থেকে ২০১৪ ও ২০১৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন নাঈমুর রহমান দুর্জয়। গত বছরের ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২ জুলাই) রাতে রাজধানীর লালমাটিয়ার একটি বাসা থেকে দুর্জয়কে গ্রেপ্তার করে মানিকগঞ্জ ডিবি পুলিশ। সদর থানায় দায়ের করা মামলার পাশাপাশি তার বিরুদ্ধে নির্বাচনী এলাকার আরও তিনটি থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: